আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রহস্যময় বার্তা দিয়ে ‘উধাও’ কাজল!

রহস্যময় বার্তা দিয়ে ‘উধাও’ কাজল!

পেশা ও সংসার, দুটো জীবনই দক্ষ হাতে সামলে চলেছেন বলিউড অভিনেত্রী কাজল। কখনও তার পথচলায় বড় ধাক্কা আসেনি। নিজের মতো করে ভক্তদের মাতিয়ে চলছেন সেই নব্বই দশক থেকে। কিন্তু আচমকা এমন এক বার্তা দিলেন, যা দেখে দুশ্চিন্তায় তার ভক্তরা। শুক্রবার (৯জুন) নিজের ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট মুছে ফেলেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার কথাও জানালেন স্পষ্ট ভাষায়।

এদিন একটি কালো ছবি পোস্ট করেছেন কাজল। যেটাতে লেখা, ‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি’। এই ছবির ক্যাপশনেই কাজল বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিচ্ছি’। কিন্তু কী এমন ঘটলো, যার কারণে আচমকা এই সিদ্ধান্ত নিলেন কাজল? তবে কি ব্যক্তিগত জীবনে কোনও বড় বিষাদ তাকে ঘিরে ধরেছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনের মনে। কিন্তু কোনও কিছুই খোলাসা করেননি ‘ডিডিএলজে’ তারকা।

এদিকে সোশ্যাল মিডিয়া থেকে কাজলের ‘উধাও’ হয়ে যাওয়ার বিষয়টিকে প্রচারণার অংশ বলে মনে করছেন কেউ কেউ। নতুন কোনও সিনেমা বা সিরিজের স্বার্থে তিনি এমনটা করেছেন। বর্তমানে কাজল কাজ করছেন ‘দ্য গুড ওয়াইফ’ নামের একটি সিরিজে। সুপর্ন ভার্মার পরিচালনায় এতে আরও থাকছেন কুবরা সাইত, আলি খান প্রমুখ। ধারণা করা হচ্ছে, এই সিরিজের প্রচারের জন্যই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন কাজল।

এদিকে আগামী ২৯ জুন মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত অমনিবাস চলচ্চিত্র ‘লাস্ট স্টোরিজ ২’। নেটফ্লিক্সের এই ছবিতে আরও আছেন নীনা গুপ্তা, তামান্না ভাটিয়া, ম্রুনাল ঠাকুর, বিজয় ভার্মা প্রমুখ।

সূত্র: এনডিটিভি


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত