আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অনাগত সন্তানের বাবার ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা!

অনাগত সন্তানের বাবার ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা!

বর্তমানে মাতৃত্বকালীন সময় পার করছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ ক্রুজ। অবশ্য প্রথম থেকেই প্রশ্ন ছিল— ইলিয়ানার সন্তানের বাবা কে? যদিও এ বিষয়ে মুখ খোলেননি নায়িকা। যার কারণে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল তাকে। তবে এবার সব বিতর্ককে এক পাশে রেখে সন্তানের বাবার ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা।

সম্প্রতি সমুদ্রসৈকতে বেবিমুন উপভোগ করছেন ইলিয়ানা। বেবিমুনে গিয়ে নিজের ও প্রেমিকের হাতের আংটির ছবি পোস্ট করেন ইলিয়ানা।

ইলিয়ানা তার ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন সেটি একটি সাদাকালো ছবি। যেখানে দেখা যাচ্ছে, একটি পুরুষ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন তিনি। ছবি আবছা হলেও, এই পোস্টে ইলিয়ানার ভালোবাসা একেবারে স্পষ্ট।

তিনি লেখেন— ‘অন্তঃসত্ত্বা হওয়াটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আমি খুবই ভাগ্যবতী যে এই অপূর্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমার ভেতরে যে প্রাণ বড় হচ্ছে সেই অনুভূতিটা অসাধারণ।’

এই পোস্টে ইলিয়ানা আরও লিখলেন, ‘আমার পাশে যে পুরুষ মানুষটিকে পেয়েছি, সে শক্ত করেছে আমার মনকে। পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। যখন আমি কেঁদেছি তখন চোখ মুছিয়েছে, হাসিয়েছে আমায়। তাই সব কঠিন সময়ই আমার কাছে সহজ লাগতে শুরু করেছে।’ ইনিই কি তা হলে ইলিয়ানার হবু সন্তানের বাবা? অন্তঃসত্ত্বা অবস্থাতেই কী তা হলে বাগদান সারলেন তিনি?

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত