আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আদিপুরুষ: দুই তারকা কিনছেন ২০ হাজার টিকিট!

আদিপুরুষ: দুই তারকা কিনছেন ২০ হাজার টিকিট!

চলতি বছরের অন্যতম আলোচিত ও আকাঙ্ক্ষিত ছবি ‘আদিপুরুষ’। একদিকে মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। এর সঙ্গে আছেন প্রভাস, কৃতি স্যানন ও সাইফ আলি খানের মতো তারকা। এছাড়া ৬০০ কোটি রুপির আকাশচুম্বী বাজেট! ওম রাউত নির্মিত মহাকাব্যিক এই ছবি আগামী ১৬ জুন মুক্তি পাচ্ছে।

এ উপলক্ষে শুরু হয়েছে ছবির অগ্রিম টিকিট বিক্রি। দর্শকের তীব্র আগ্রহের সুবাদে বিপুল টিকিট বিক্রি হচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে চমকে দিলেন বলিউড ও তেলুগু ইন্ডাস্ট্রির দুই তারকা রণবীর কাপুর ও রাম চরণ। তারা দুজনেই কিনছেন ‘আদিপুরুষ’র ২০ হাজার টিকিট!

কয়েক দিন আগে খবর আসে যে, প্রভাসের ছবিটির ১০ হাজার টিকিট কিনছেন রণবীর। যেগুলো বিলিয়ে দেওয়া হবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। তারা যেন প্রেক্ষাগৃহে গিয়ে বড় আয়োজনের এই ছবি দেখতে পারে।

এবার সেই তালিকায় যোগ দিলেন তেলুগু সুপারস্টার রাম চরণ। তিনিও ১০ হাজার টিকিট কিনছেন। রণবীরের মতো তিনিও সেগুলো বিলিয়ে দেবেন অসহায় শিশুদের মাঝে। তবে বিষয়টি নিয়ে রাম চরণ কিংবা ছবিটির টিম থেকে এখনও কোনও ঘোষণা আসেনি।

এর আগে অভিষেক আগারওয়াল নামের এক প্রযোজক ‘আদিপুরুষ’র ১০ হাজার টিকিট ক্রয় করেছেন। তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’র প্রযোজক। তার টিকিটগুলো দেওয়া হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকা মানুষ ও সরকারি স্কুলের শিক্ষার্থীদের।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১১ জুন) শুরু হয়েছে ‘আদিপুরুষ’র অগ্রিম টিকিট বিক্রি। সেখানেও বেশ ভালো সাড়া পাচ্ছে এটি। ধারণা করা হচ্ছে, মুক্তির পর বক্স অফিসে বড় অংকের আয় করবে ছবিটি।

সূত্র: বলিউড লাইফ



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত