আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

২০ দিন পর পরীমণির বাসায় রাজ, কেক কেটে উদযাপন

২০ দিন পর পরীমণির বাসায় রাজ, কেক কেটে উদযাপন

‘নিজেকে সময় দেওয়া দরকার, রিফ্রেশমেন্ট দরকার ’এই কথা বলে বাসা থেকে বের হয়ে এসেছিলেন পরীমণির স্বামী অভিনেতা শরীফুল রাজ। এরপর অনেক ঘটনাই ঘটেছে। উভয়ের একসঙ্গে থাকা আর সম্ভব নয় বলে মন্তব্য করে নিজেদের সম্পর্কের সমাপ্তির কথাও জানিয়েছেন তারা। সেই রাজ বাসা থেকে বের হয়ে আসার প্রায় ২০ দিন পর বাসায় ফিরলেন।

হ্যাঁ,শনিবার দিবাগত রাতে শরিফুল রাজ পরীমণির বাসায় ফিরেছেন। রোববার পরীমণি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে ছেলে রাজ্যের ১০ মাস পূর্তিতে রাজ-পরীকে একসঙ্গে কেক কাটতেই দেখা গেল। পাশে পরীমণির নানাও উপস্থিত ছিলেন।

ভিডিওতে পাশাপাশি বসা রাজ-পরীকে বেশ হাসিখুশি দেখা যায়। ভিডিওর ক্যাপশন ছিল, আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই…।

গত ৩০ মে পরীমণি সমকালকে জানিয়েছিলেন, ১০ দিন ধরে রাজ তার বাসায় নেই। কোথায় আছেন তার কিছুই জানেন না তিনি। ওই ১০ দিন একটিবারের জন্য ছেলের খবরও নেননি। পরীর সে সময়কার ভাষ্য, রাজ বাসায় নেই ১০ দিন! এতো দিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে একটি বারও আমার ও বাচ্চার খোঁজ নেয়নি। হতে পারে বন্ধুদের নিয়ে ব্যস্ত ছিল, পার্টি করছিল। কিন্তু আমি মনে করি, বিয়ের পর এতটা ফ্রি থাকা উচিত নয়। অন্তত কিছুটা হলেও দায়িত্বশীল হওয়া উচিত।

পরে আরেক সাক্ষাৎকারে পরী বলেন, ‘ও তো আমাকে ছেড়ে চলেই গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর কল্পনাতেও ভাবতে চাই না শরিফুল রাজ আমার জামাই।

চুপ থাকেননি শরিফুল রাজও তিনি সাফ জানিয়েছিলেন পরীমণির সঙ্গে তার আর একসঙ্গে থাকা সম্ভব নয়।

উল্লেখ্য, মে মাসে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট হয়। যেখানে তার সাথে দেখা যায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ভিডিওতে তাদের অসংলগ্ন কথোকপথনও ছিল। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে সুনেরাহ তার ফেসবুকে পরীমনির বিরুদ্ধে ইঙ্গিতপূর্বক অভিযোগ তুলে পোস্ট করেন। এর কয়েকদিন পরে মুখ খোলেন রাজও। এরপরই শুরু হয় রাজ-পরীর সংসারে টানাপোড়ন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত