আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

মধুচন্দ্রিমায় আশিষ-রূপালি

মধুচন্দ্রিমায় আশিষ-রূপালি

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিষ বিদ্যার্থী। ২৫ মে দ্বিতীয়বার বিয়ে করেন ৫৭ বছর বয়সি এই অভিনেতা। এ বিয়ে নিয়ে নানা বিতর্কের মুখে পড়েন, একাধিকবার এসবের জবাবও দেন। সব বিতর্ক পেছনে ফেলে মধুচন্দ্রিমায় গেলেন নবদম্পতি। প্রথম স্ত্রী পিলু বিদ্যার্থীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আসামের পোশাকশিল্পী রূপালি বড়ুয়াকে বিয়ে করেন আশিষ বিদ্যার্থী।

বৃহস্পতিবার আশিষ তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে একটি বাসে বসে আছেন আশিষ-রুপালি। দু’জনের মাথায় ট্র্যাভেল হ্যাট। আশিষের পরনে হলুদ রঙের শার্ট। তার পাশের সিটে গোলাপি পোশাকে রুপালি। এ ছবির ক্যাপশনে লিখেছেন— ‘প্রিয় বন্ধুরা, তোমাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’

পোস্টে নবদম্পতিকে শুভেচ্ছা জানান ভক্তরা, অনুরাগীরাও। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আপনাদের দেখেও ভালো লাগছে।’ আবার কেউ কেউ বললেন, ‘সুন্দর! একসঙ্গে ভালো থাকুন।’ কেউ লিখেছেন, ‘আপনাদের নতুন পথচলা শুভ হোক।’ ছবিটি দেখে কেউ কেউ অনুমান করছেন সিঙ্গাপুরে মধুচন্দ্রিমায় গিয়েছেন এ দম্পতি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত