আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কাজলের অভিনয় ছাড়ার গুঞ্জন

কাজলের অভিনয় ছাড়ার গুঞ্জন

দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল নাকি সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এর কারণ হিসেবে সামনে এসেছে কাজলের সন্তান নীলকে সময় দিতে না পারা। ছেলেকে সময় দিতেই সিনেমা থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তবে তার এই বিরতি সাময়িক নাকি চূড়ান্ত, সে ব্যাপারে জানা যায়নি।

২০০৭ সালে তেলুগু সিনেমা ‘লক্ষ্মী কালিয়ানাম’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেছিলেন। তামিল, তেলুগু ও বলিউড মিলিয়ে এ পর্যন্ত অভিনয় করেছেন ৫৫টি সিনেমায়। ‘মাগাধিরা’, ‘ডার্লিং’, ‘বৃন্দাভানাম’, ‘মিস্টার পারফেক্ট’, ‘জিল্লা’সহ অনেক জনপ্রিয় সিনেমার এই অভিনেত্রী এবার ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, কাজল আগরওয়াল অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ারে ইতি টানার পরিকল্পনা করছেন। নন্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘ভগবন্ত কেশরি’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান ২’-এর শুটিং শেষ করার পরেই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার কাজল আগরওয়ালের একটি টুইট তার ভক্তদের অনেকটাই হতবাক করে দিয়েছে। টুইটারে ঐতিহ্যবাহী পোশাকে নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যার ক্যাপশনে তিনি বলেছেন যে, প্রতিশ্রুতি গুটিয়ে মাঝখানের সময়টাতে বিরতি নিতে যাচ্ছেন! অভিনেত্রীর এমন টুইট ভক্তদের দুশ্চিন্তা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই নিজের ক্যারিয়ার সম্পর্কে নতুন কোনো ঘোষণা দেবেন কাজল আগারওয়াল।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত