আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বাবা হলেন রাম চরণ

বাবা হলেন রাম চরণ

আজ মঙ্গলবার সাত সকালেই সুখবর দিলেন দক্ষিণের জনপ্রিয় দম্পতি রাম চরণ আর উপাসনা। উপাসনার কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। বলার অপেক্ষা রাখে না, এই দিনটার অপেক্ষায় ছিলেন রামচরণ আর উপাসনা। বিয়ের ১১ বছর পর তাঁরা মা–বাবা হলেন। এদিকে রাম চরণের বাবা দক্ষিণি মেগাস্টার চিরঞ্জীবী দাদা হলেন। তাই আজ কোনিডেলা পরিবারে বাঁধন হারা উচ্ছ্বাস।

গত বছর ডিসেম্বরেই রামচরণ আর উপাসনা জানিয়েছিলেন যে তাঁরা তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। আজ সকালে হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতালে উপাসনা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এর আগে হাসপাতাল থেকে রামচরণ আর উপাসনার এক ভিডিও প্রকাশ্যে এসেছিল। আর তার কয়েক ঘণ্টা পরই সুখবর শোনালেন এই তারকা দম্পতি।

তাঁদের মা–বাবা হওয়ার খবর হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতাল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। হাসপাতালটি এক মেডিকেল বুলেটিন শেয়ার করে লিখেছে, ‘২০ জুন ২০২৩-এ হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপেলো হাসপাতালে শ্রীমতী উপাসনা কামিনেনী কোনিডেলা আর রামচরণের এক সন্তান এসেছে। শিশু আর মা সুস্থ আছেন’।

রাম চরণ আর উপাসনার হাসপাতালে আসার নানা ভিডিও আর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেয়ে গিয়েছিল। আর তার পর থেকে ভক্তরা সুখবরের অপেক্ষায় ছিলেন। এই বছরের শুরুর দিকে ‘মাতৃদিবস’ উপলক্ষে উপাসনা ১১ বছর পর তাঁর মা হতে যাওয়ার অনুভূতির কথা এক আবেগঘন পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্ত করেছিলেন। ‘মাগাধিরা’ ছবির জন্য দারুণ জনপ্রিয় ভারতের দক্ষিণের অভিনেতা রাম চরণ। রাম চরণের স্ত্রী উপাসনা ভারতের নামকরা অ্যাপোলো চ্যারিটির ভাইস চেয়ারম্যান ও ‘বি পজিটিভ’ ম্যাগাজিনের প্রধান সম্পাদক।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত