আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিয়তির নিয়মটাই হয়ত এমন: নিপুণ

নিয়তির নিয়মটাই হয়ত এমন: নিপুণ

‘আমি আগেও বলেছি, শিল্পী সমিতি থেকে আমার নেবার কিছু নেই। তাই এই দায়িত্ব পালনের পাশাপাশি আমি আমার নিজের কাজে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছি। এরই ভেতরে দুটি সিনেমার কাজ শেষ করলাম। পাশাপাশি একটি টিভিসিও শেষ হলো সম্প্রতি। একজন শিল্পী হিসেবে আমার কাজ হলো অনস্ক্রীনে নিজের কাজটি করে যাওয়া। সেটিই আমি করে যাচ্ছি। এর মাঝে কে কি বললো তা নিয়ে মাথা ব্যাথা করাতে চাই না।’ কাজের ব্যস্ততা জানাতে গিয়ে কথাগুলো বললেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। 

অতি সম্প্রতি কান উত্সবে বাংলাদেশী স্টল ও তার প্রতিনিধিত্ব করার জন্য জায়েদখানসহ একটি টীম যাবার কথা ছিল। কিন্তু ভিসা অনুমোদন না হওয়ায় শিল্পী প্রতিনিধিদের কেউই যেতে পারেননি। সেই প্রতিনিধি দলে নিপুণ কেন ছিলেন না এমন প্রশ্নে নিপুণ বলেন, ‘প্রথমত সেই টীমে জায়েদ খানকে রাখাটা আমাকে বিষ্মিত করেছে। মূলত একারনেই আমি যাইনি। আর আমি না হয় না গেলাম। কিন্তু এদেশে সিনিয়র অভিনয় শিল্পীরা আছেন অনেকেই, তাদের কাউকে কেন বলা হলো না? আমার মতে এই বিষয়গুলো নিয়ে আমাদের সকলেরই বিবেচনা করা উচিত যে, আরো ভাবা উচিত। আমরা কোথায় কখন কাকে রিপ্রেজেন্ট করছি।’

উল্লেখ্য, সম্প্রতি নিপুণ একান্ত পারিবারিক ভ্রমণে মালদ্বীপ ঘুরে এলেন। কিন্তু এই ভ্রমণের কিছু ছবি নিয়েও আপত্তিকর ভাবে ট্রল হয়েছেন নিপণ। নিপুণ বলেন, আমাদের রুচি ও ভাবনার বদল হওয়া প্রয়োজন। আমরা যারা শোবিজে কাজ করি। তারা ভ্যাকেশনে একটি ভাল জায়গায় সময় কাটতে পারবো না, এটা কেমন কথা? 

প্রথমত আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম সেখানে। এটা আমার একান্ত ফ্যামিলি ভ্যাকেশন। কিন্তু এ নিয়েও তির্যক কথা শুনতে হয় আমাদের। বিভিন্ন সোস্যাল মিডিয়ার কুটতর্কে আমরা সেলিব্রিটিদের ইমেজ এমন এক জায়গায় নিয়ে গিয়েছি, যা খুবই আপত্তিজনক। অথচ আমাদের শোবিজের অধিকাংশ শিক্ষিত মার্জিত ও ভাল পরিবার থেকেই এসেছে। আজ আমাদের একজন আলমগীর, একজন ফারুক, একজন সোহেল রানার পরিবার, তাদের শিক্ষা, স্ট্যাটাস কার থেকে কম, বলুন? তাই আমরা শিল্পীদের সম্মান দিতে শিখি। পাশাপাশি নিজেরাও নিজেদের আর ছোট না করি।’

নাগরিক টিভির ঈদ অনুষ্ঠান তারায় তারায় অনুষ্ঠানে সৈকত সালাউদ্দিনের উপস্থাপনায় একটি প্রশ্নের জবাবে নিপুণ বললেন, আমার ক্যারিয়ারে শাকিবের সাথে আরো অনেকগুলো ছবি হবার কথা ছিল। কিন্ত শাকিব-অপু সম্পর্কের কারণে হয়নি। 

এমন প্রসঙ্গে নিপুণ বলেন, এমনও হয়েছে। ছবির গল্প, আমার চরিত্র বুঝিয়ে দিয়ে গেছে। এমনকি আমার অ্যাডভান্স পেমেন্টও করে গেছেন প্রডিউসার। কিন্তু সেটা অপু বিশ্বাস করেছে। এতে অপুর প্রতি আমার কোনো অভিযোগ নেই। অপু আমার খুব ভাল বন্ধু। ওর ক্রাইসিস টাইমে আমিই ওকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছি। আসলে ফিল্ম ক্যারিয়ারে এগুলো থাকবেই। তাতে অপুর প্রতি আমার দু:খ, রাগ বা ক্ষোভ নেই। নিয়তির নিয়মটাই হয়ত এমন!

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের নানান রকম অভিযোগ প্রসঙ্গে বলেন, দেখুন। আমি নিজের অভিনয়ের কাজে ব্যস্ত। পাশাপাশি আমার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, সেটি পরিচালনা করি। এরপরও যদি কেউ বলে তাহলে বলার কিছুই নেই।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত