আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

এবার অপুর উপস্থাপনায় নাচবেন বুবলী

এবার অপুর উপস্থাপনায় নাচবেন বুবলী

‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’—এ থিমকে উপজীব্য করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ এবারও সেজেছে বর্ণিল আয়োজনে। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা— সবই থাকছে এ পর্বে।

কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দীঘি ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’,‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাদের। ‘আমার নাম মিস বুবলী’, ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী। ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ড্যান্স।

আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন এ প্রজন্মের তারকা ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করেছে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান।

এ ছাড়া ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। তিনটি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ, সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তার কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত