আপডেট :

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

জাতীয় নেত্রী হচ্ছেন শাবনূর?

জাতীয় নেত্রী হচ্ছেন শাবনূর?

‘মন যারে চায়’ নামের নতুন একটি ছবিতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ছবিটির শুটিং শুরু হবে মে থেকে। এতে দেখা যাবে জীবিকার তাগিদে গ্রাম থেকে শহরে এসে একসময় তিনি জাতীয় নেত্রী হয়ে যান। ছবিটির পরিচালক পি এ কাজল।


এর আগে একই পরিচালকের ‘এক টাকার বউ’ ও ‘আমার প্রাণের স্বামী’ ছবিতে অভিনয় করে দারুণ সাফল্য পান শাবনূর। ঋদ্ধি টকিজ প্রযোজিত এ ছবি দুটি বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায়।


সাত বছর পর এই পরিচালকের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাবনূর। আরএস ইন্টারন্যাশনাল মুভিজের প্রযোজনায় ‘মন যারে চায়’ ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করার কথা রিয়াজের।


শাবনূর বলেন, ‘নারীকেন্দ্রিক ছবিই করতে চেয়েছি সব সময়। এই ছবির গল্প ভালো লেগেছে। কামব্যাক ছবি হিসেবে এমন গল্পই খুঁজছিলাম।’


পরিচালক বলেন, ‘গল্পের নায়িকা শাবনূর জীবিকার তাগিদে গ্রাম থেকে শহরে আসে। ঘটনাক্রমে একসময় জাতীয় নেত্রী হয়ে যায়। এই চরিত্রে শাবনূরের বিকল্প নেই। তিনিও কাজটি করতে রাজি হয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

শেয়ার করুন

পাঠকের মতামত