আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কলকাতার সোহমের সাথে বাংলাদেশের তিশা

কলকাতার সোহমের সাথে বাংলাদেশের তিশা

কলকাতার জনপ্রিয় নায়ক সোহমের নায়িকা হিসেবে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের ছোট এবং বড় পর্দার আলোচিত নায়িকা নুসরাত ইমরোজ তিশা।


নির্মাতা অনন্য মামুনের ‘তোর নামে লিখেছি হৃদয়’ নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন সোহম ও তিশা। তিশার আগে সোহম যৌথ প্রযোজনায় ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন বিদ্যা সিনহা মিম।


সম্প্রতি বাণিজ্যিক চলচ্চিত্রে তিশা অভিনয় শুরু করেন কিছুদিন আগে। এরই মধ্যে নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খান ও আরিফিন শুভকে। এবার তার বিপরীতে অভিনয় করবেন নায়ক সোহম। এটি তৈরি হচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায়।


এর আগে অনন্য মামুনের ‘অস্তিত্ব’তে অভিনয় করেছেন তিশা। মঙ্গলবার সকালেই কলকাতা থেকে পরিচালক মামুন জানান, ‘তোর নামে লিখেছি হৃদয়’ ছবিটিতে সোহম অভিনয় করছেন।


তিশা-সোহমের পাশাপাশি থাকছেন সুচরিতা, মিশা সওদাগর, ডন, কলকাতার খরাজ মুখার্জি, সুপ্রিয় প্রমুখ। চলতি মাসের শেষ দিকে শুরু হবে দৃশ্যধারণ। ছবিটির জন্য গান তৈরি করছেন হাবিব ওয়াহিদ, নাভেদ পারভেজ, আকাশ প্রমুখ।


‘তোর নামে লিখেছি হৃদয়’ ছবির প্রযোজনা করছে বাংলাদেশের এসএস মাল্টিমিডিয়া ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্ট। পরিচালনায় অনন্য মামুনের সঙ্গে থাকবেন ওপার বাংলার ভুবন চ্যাটার্জি।




শেয়ার করুন

পাঠকের মতামত