ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট
শ্রদ্ধার আবেগময় উপহার
এই জীবনে উপহার তিনি কম পাননি। সেই তালিকায় অনেক দামি দামি হিরা-রত্নও আছে নিশ্চয়ই। কিন্তু শ্রদ্ধা কাপুর সম্প্রতি এমন এক উপহার পেলেন, আবেগের দিক দিয়ে যা ছাপিয়ে গেছে অন্য সব কিছুকেই। দামের দিক দিয়ে হয়তো নিতান্তই সাদামাটা, কিন্তু উপহারটি শ্রদ্ধাকে এমন একজন দিয়েছেন, যার কারণেই সেটিতে ছুঁয়ে আছে ঝলমলে আবেগ।অনেক দিন থেকেই শ্রদ্ধাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন এক নারী। শ্রদ্ধাকে ছোটবেলা থেকে কোলেপিঠে মানুষও করেছেন তিনি। শ্রদ্ধাকে তাঁর সাম্প্রতিক সাফল্যের জন্য সেই নারী উপহার হিসেবে দিয়েছেন একটি কার্ড আর গণেশের ছোট্ট মূর্তি। সম্প্রতি শ্রদ্ধার আশিকি টু, এক ভিলেন আর হায়দার ছবিগুলো দারুণ সাফল্য পেয়েছে। আর এ কারণেই নিজের সামর্থে৵র মধ্যে সেই গৃহকর্মী এই উপহার দিয়েছেন। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে আবেগে তাঁকে জড়িয়ে ধরেন শ্রদ্ধা। টিএনএন।
News Desk
শেয়ার করুন