আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

রাজ্যের দুই কলেজের মেধাতালিকায় সানি লিওন

রাজ্যের দুই কলেজের মেধাতালিকায় সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওন রাজ্যের দুই কলেজের মেধাতালিকায় স্থান করে নিয়েছেন। এ নিয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। যদিও এই আইন-তদন্তের বাইরে থেকে নেটিজেনরা সানি লিওনকে কলকাতায় স্বাগত জানিয়েছেন। অনেকে আবার কাজ ছেড়ে ফের স্নাতকস্তরে ভর্তি হতে আগ্রহ দেখিয়েছেন।


আশুতোষ কলেজ থেকে ইংলিশে স্নাতক হতে চান সানি লিওন। সেই কলেজের ইংরেজি বিভাগের মেধাতালিকায় চোখ বুলালে আপনিও বিস্মিত হবেন। কারণ কলেজে ভর্তির সেই মেধাতালিকায় সানি লিওনের নাম। তবে শুধু আশুতোষ কলেজ নয়, বজবজের একটি কলেজের মেধাতালিকাতেও নাম রয়েছে সানি লিওনের।


এ নিয়ে বিতর্কে জল গড়িয়েছে সানির দোরগোড়া পর্যন্ত। সেই বিতর্কে গা ভাসিয়ে লস অ্যাঞ্জেলেসে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সানি লিওনের রসিক টুইট- তাহলে তোমরা কি আমার সেমিস্টারে। এভাবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার নিশানা হলেও, একজন পড়ুয়া বেশ উদ্বিগ্ন। প্রথমে বিষয়টি ভুয়া মনে হলেও, পরে সত্যতা যাচাই করে তারা লালবাজারের দ্বারস্থ হয়েছেন। কীভাবে এ বিকৃতি খতিয়ে দেখতে লালবাজারের সাইবার সেলকে অনুরোধ করেছেন অভিযোগকারীরা।


সামাজিক যোগাযোগমাধ্যমে সানির এ খবর দেখে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, কেউ রসিকতা করতেই নাম ভাড়িয়ে তথ্য বিকৃত করে এ ঘটনা ঘটিয়েছে। এমনকী অনলাইন ভর্তি প্রক্রিয়ার দুর্বল দিকটাও প্রকাশ করেছে এ ঘটনা। যদিও এই আইন-তদন্তের বাইরে থেকে নেটিজেনরা সানি লিওনকে কলকাতায় স্বাগত জানিয়েছেন। অনেকে আবার কাজ ছেড়ে ফের স্নাতকস্তরে ভর্তি হতে আগ্রহ দেখিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত