আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

শাকিবকে চড় দিয়ে বুবলির শুটিং শুরু

শাকিবকে চড় দিয়ে বুবলির শুটিং শুরু

রাইজিং বিডির সাথে সাক্ষাতকার

শাকিব খানের বিপরীতে বসগিরি চলচ্চিত্রে জুটিবদ্ধ হওয়ার কথা ছিল অপু বিশ্বাসের। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী। তারপর এ নিয়ে শুরু হয় নানা জল্পনাকল্পনা। সম্প্রতি পরিচালক শামীম আহমেদ রনি এই সিনেমার নায়িকা হিসেবে শবনম বুবলির নাম ঘোষণা করেন।

বুবলি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত ছিলেন। এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন। গতকাল থেকে বসগিরি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন বুবলি। আজ মঙ্গলবার দুপুরে রাইজিংবিডির সঙ্গে কথা হয় বুবলির। তার অভিনয়ে আসাসহ নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। একান্ত এ আলাপচারিতার চুম্বক অংশ নিয়ে সাজানো হয়েছে এই সাক্ষাৎকার। 

রাইজিংবিডি : বসগিরি সিনেমার সঙ্গে কীভাবে যুক্ত হলেন?
বুবলি : আমার কখনোই অভিনয়ে আসার পরিকল্পনা ছিল না। এর আগে নাটক, টেলিফিল্ম এবং সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি কিন্তু রাজি হয়নি। আসলে এর আগেও শাকিব খানের এসকে ফিল্মসের ব্যানারে একটি ফিল্মে কাজ করার কথা হয়েছিল। আমার নিউজ প্রেজেন্টিং দেখে শাকিব খানের একজন সহকারী আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তখনো বলেছিলাম, অভিনয়ের বিষয়ে আমার পরিবারের মত নেই। তা ছাড়া আমিও আগ্রহী নই। তারপর ওনারা বলেন, ‘আগে গল্পটা শোনেন। যদি ভালো লাগে তবে করবেন। না ভালো লাগলে না করে দিবেন।’ তা ছাড়া কাজটা শুরু হতে দেরি হবে। এরপর বসগিরি সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি আমার সঙ্গে যোগাযোগ করেন। তখন রনি ভাই বলেন, শাকিব ভাই ও প্রযোজকসহ আমরা সবাই চাচ্ছি আপনি এই সিনেমায় কাজ করুন। এ দিকে বাসা থেকে রাজি হচ্ছিল না। তাই আবারও না করে দিই। পরে পরিচালক প্রযোজক আব্বু-আম্মুর সঙ্গে কথা বলে তাদের রাজি করান। আর এ কারণেই এই সিনেমার নায়িকার নাম ঘোষণা দিতে এতটা সময় লেগে যায়।  

রাইজিংবিডি : হঠাৎ অভিনয়ে এলেন। তাও আবার বড় পর্দায়। বিষয়টি আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে?
বুবলি : বসগিরির নায়িকা নিয়ে অনেক দিন ধরেই একটা জল্পনাকল্পনা ছিল কে হবেন এর নায়িকা। সম্ভাব্য এ তালিকায় ঢাকাই চলচ্চিত্র ও কলকাতার জনপ্রিয় অনেক নায়িকার নামই উঠে এসেছিল। তারপর আমার নামটি আসে। আসলে সবার ভালোবাসা পেয়েছি বলে এখন পর্যন্ত সবার অনেক সহযোগিতা পাচ্ছি। কিন্তু আমার জন্য এই সিনেমায় অভিনয় করাটা অনেক চ্যালেঞ্জিং। কারণ অনেক প্রতিষ্ঠিত নায়িকাদের যেখানে আসার কথা ছিল, সেখানে আমি কাজ করছি। তাও আবার একদম আলাদা একটি ব্যাকগ্রাউন্ড থেকে এসে। তাই আমাকে নিয়ে সবার প্রত্যাশাটাও অনেক বেশি। খুব স্বাভাবিকভাবে দায়িত্বের বোঝাটা অনেক বেশি।

রাইজিংবিডি : বসগিরি সিনেমায় দর্শক আপনাকে কেমন চরিত্রে দেখতে পাবেন?
বুবলি : সব তো বলে দিলে শেষ হয়ে গেল। তা হলে তো সিনেমা দেখে মজা পাবেন না। তবে এটুকু বলি, আমি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করছি।

রাইজিংবিডি : চরিত্রের প্রয়োজনে নিজেকে কীভাবে তৈরি করছেন?
বুবলি : এ সিনেমায় কাজের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর থেকেই খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। প্রতিদিন জিম করছি। আর ছোটবেলা থেকেই নাচ করতাম। স্কুল কলেজের কম্পিটিশনে অংশগ্রহণ করতাম। তবে ক্যারিয়ারের জন্য নাচ নিয়ে ঠিক ওইভাবে কোনো পরিকল্পনা ছিল না। এখন আবারও ড্যান্সের প্র্যাকটিস করছি। ভালো ভালো সিনেমা দেখার বিষয়টি তো আগে থেকেই রয়েছে। তা ছাড়া যারা ভালো মানের অভিনয় করেন তাদের কাছ থেকে অভিনয়ের পরামর্শ নিচ্ছি। এ ছাড়া ফাইটিংয়ের বিষয়ে আলোচনা ও প্র্যাকটিস করছি। ভাঙা-গড়াটা এ ভাবেই চলছে।  

রাইজিংবিডি : গতকাল প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা শুনতে চাই।
বুবলি : আসলে আজকে থেকে আমি সংলাপসহ ক্যামেরার সামনে দাঁড়াব। গতকাল গাড়ি থেকে নামার ছোট একটি দৃশ্য ছিল। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর বিষয়ে বলব, নাম্বার ওয়ান শাকিব খানের সঙ্গে আমার ফিল্মে অভিষেক হতে যাচ্ছে। আজকে (মঙ্গলবার) ওনার সঙ্গে আমার প্রথম দৃশ্যধারণ হবে। এই দৃশ্যটি খুবই মজাদার। কারণ প্রথম দৃশ্যে শাকিব খানকে চড় মারব। একে তো নাম্বার ওয়ান। দ্বিতীয়ত প্রথম দৃশ্যে শাকিব খানকে চড় মারব। সব মিলিয়ে একটু টেনশন কাজ করছে কীভাবে চড় মারব। আর প্রথম দিন গাড়ি থেকে রাগান্বিত হয়ে নামি। এটিই মূলত প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। এ সময় খুব টেনশন, একসাইটমেন্ট, নার্ভাসনেস, প্রেশার কাজ করছিল। 

রাইজিংবিডি : অভিনয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই।
বুবলি : আমি কোয়ান্টিটিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি কোয়ালিটিতে। সব কাজ করে কাজের সংখ্যা বাড়াতে চাই না। কোয়ালিটিফুল যদি একটা দুইটা কাজও হয় তবে আমি সেটাই করতে চাই। কোয়ালিটিফুল কাজ হলে অভিনয়টা চালিয়ে যাব।

রাইজিংবিডি : সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
বুবলি : আপনাকেও ধন্যবাদ

শেয়ার করুন

পাঠকের মতামত