আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আমি কিন্তু বদনজর খুব বিশ্বাস করি

আমি কিন্তু বদনজর খুব বিশ্বাস করি

সম্প্রতি চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেছিলেন, সন্তানেরা বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কীভাবে নেবে। এই বক্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। প্রতিউত্তরে তারকাদের অনেকেই বর্ষাকে একের পর এক প্রশ্ন করেছেন। 


এবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে বর্ষা জানালেন, তিনি যা বলেছেন এটা তার চয়েস। কিন্তু তিনি কীভাবে কথাটি বলবেন, সেই বিষয়ে আগে থেকে কোনো প্ল্যান ছিল না। 


ADVERTISEMENT
Tech stock video 3 5Feb25Tech stock video 3 5Feb25
বর্ষা বলেন, ‘‘আমি সেদিন কথা বলার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। সুতরাং আমি যে সাজিয়ে গুছিয়ে কিছু বলবো এরকম কোনো প্ল্যান ছিল না। আপনারা দেখেছেন যে, আমার হাসবেন্ড আমাকে ডাকছিলো, ‘প্লিজ একটু আসো’। সবকিছু আসলে সোশ্যাল মিডিয়ায় বলতে নেই। আমি কিন্তু বদনজর খুব বিশ্বাস করি। আমার কাছে মনে হয়েছে, আমার হাসবেন্ড সেদিন বাস্তবে যা, তাই ক্যামেরার সামনে দেখাইতে গেছে তো, এই জন্যই মনে হয় কিছু কিছু জায়গায় বদনজর লেগে গেছে।’ 

বর্ষা আরও বলেন, ‘‘দেখেন, কত সুন্দর একটা প্ল্যান, কত সুন্দর একটা ডিসিশন; চলচ্চিত্র ছাড়বো এটা আমার চয়েস। আমিতো কাউকে ডিস-রেসপেক্ট (অসম্মান) করিনি। কাউকে মিন করে কিছু বলিনি। এখনও বলছি না।’’


ছোট পর্দার গুণী অভিনেত্রী দীপা খন্দকার বর্ষাকে উদ্দেশ্য করে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘এই বয়সে আপনার সন্তান যদি আপনাকে চলচ্চিত্রের তারকা হিসেবে দেখে, এটা হবে গর্বের মুহূর্ত।’ 

দীপা খন্দকারের উদ্দেশ্যে বর্ষা বলেন, ‘‘আপু আমিতো আসলে গর্ববোধ করবে, বা কি ভাববে; ওইটা মাথায় রেখে কিছু বলিনি। আমি চলচ্চিত্রে যেভাবে অভিনয় করি, তেমনি কিন্তু বিজনেসও করি। তো কাজ করা কিন্তু থেমে থাকবে না। আমি বিজনেস করবো। শুধু চলচ্চিত্র থেকে বের হয়ে আসবো।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত