আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইয়াশ-তিশা জুটিকে নিয়ে নাটক ‌‘খুশি’

ইয়াশ-তিশা জুটিকে নিয়ে নাটক ‌‘খুশি’

ঈদুল ফিতরে আসছে জনপ্রিয় নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীবের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে নাটক ‌‘খুশি’। ঈদের এই নাটকে জুটি বেঁধেছেন এই সময়ের জনপ্রিয় ইয়াশ রোহান ও তানজিন তিশা। এটি পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব। 


নাটক প্রসঙ্গে নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, ‌‘ইয়াশ রোহান ও তানজিন তিশা দুজনই আমার খুব প্রিয় অভিনেতা ও অভিনেত্রী। তাদের অভিনয় নিয়ে বলার কিছু নেই। ‘খুশি’ নাটকে আমি আমার সব চরিত্রকেই ডাউনটোনে রেখে অভিনয় করানোর চেষ্টা করেছি। আন্ডার-অ্যাক্টিং ব্যাপারটা সহজ নয়, সবাই চাইলেও করতে পারে না। নাটকে এই চর্চাটা খুব কম হয় বলেই আমি মনে করি। তবে আমার ‘খুশি’ গল্পে সবাই সেরাটা দিয়েই চেষ্টা করেছে।’

নাটকটিতে ‘খুশি’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তার অভিনয় প্রসঙ্গে সজীব বলেন, ‌‘যারা নাটকটি দেখবেন, তারা এটি মনে রাখবেন। বিশেষ করে ‘খুশি’ চরিত্রটি অনেকদিন দর্শকদের মনে বেঁচে থাকবে। তানজিন তিশা এখন একজন পরিপূর্ণ অভিনেত্রী। সময় পেলে তিনি অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন।’


রোমান্টিক গল্পে নির্মিত ঈদের এ নাটকটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক ভূঁইয়া খালেদ।

প্রসঙ্গত, ‘খুশি’ ছাড়াও এই ঈদে নির্মাতা মারুফ হোসেন সজীবের গল্প ও নির্মাণে ‘দুজন দুজনার’ নামে আরও একটি নাটক আসছে। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিন সায়রা তটিনী। নাটকটি এনটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত