আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নাগার পর এবার সামান্থা বিয়ে করছেন

নাগার পর এবার সামান্থা বিয়ে করছেন

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও খবরের শিরোনামে। এইবার তিনি আলোচনায় এসেছেন তাঁর নতুন প্রেম এবং সম্ভাব্য বিয়ের গুঞ্জন নিয়ে। সামান্থার প্রাক্তন স্বামী অভিনেতা নাগা চৈতন্য এখন অতীত। তাদের বিবাহ বিচ্ছেদের পর থেকেই গুঞ্জন ছিল, সামান্থা নতুন সম্পর্কে জড়িয়েছেন। এই প্রেমের মানুষটি নাকি জনপ্রিয় পরিচালক জুটি রাজ-ডিকে-র অন্যতম সদস্য রাজ নিদিমোরু।

গেল বছর নভেম্বরে মুক্তি পাওয়া ওটিটি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে রাজ ও ডিকের পরিচালনায় অভিনয় করেছেন সামান্থা। এর আগেও ২০২১ সালে তারা নির্মিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে তাঁকে দেখা গিয়েছিল। দুই প্রজেক্টেই রাজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।

এই মুহূর্তে সামান্থা ব্যস্ত তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘শুভম’ নিয়ে, যা ৯ মে মুক্তি পাচ্ছে। তার আগে তেলেঙ্গানার বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরে পূজা দিতে যান তিনি। বিশেষ কথা হলো, এই পূজায় তাঁর সঙ্গে ছিলেন প্রেমিক রাজ নিদিমোরুও।

দু’জনকে একসঙ্গে মন্দিরে দেখে অনেকেই মনে করছেন, সামান্থা ও রাজ হয়তো খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। কেউ কেউ বলেন, বিয়ের আগেই আশীর্বাদ নিতে মন্দিরে গেছেন তারা। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত সামান্থা বা রাজ দু’জনের কেউই কোনো মন্তব্য করেননি।

এখন ভক্তরা অপেক্ষায় আছেন, কবে এই সম্পর্ক নিয়ে মুখ খুলবেন সামান্থা। এখন যা পরিস্থিতি, বিয়ের খবরটা খুব একটা অবাক করার মতো নাও হতে পারে!

উল্লেখ্য যে, ২০১৭ সালের ৬ অক্টোবর ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুসারে গয়ায় এবং ৭ অক্টোবর খ্রিষ্টান রীতিনীতি অনুসারে নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের অক্টোবরে অফিসিয়ালি বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এ দম্পতি। পরের বছরই তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়। ইতোমধ্যে অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেন নাগা।

এইদিকে ২০২৩ সালের ডিসেম্বরে অভিনেত্রী সামান্থা তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচার্স চালু করেন এবং প্রত্যেকের জন্য পারিশ্রমিকে সমতা বজায় রাখার ঘোষণা দেন। সম্প্রতি বিআইএফএফইএসে সিনেমায় লিঙ্গবৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে নন্দিনী রেড্ডি জানান, সামান্থা তাঁকে বলেছিলেন যে, তিনি তাঁর প্রথম প্রযোজনায় কাজ করা প্রত্যেকের জন্য পারিশ্রমিকে সমতা বজায় রেখেছেন। তিনিই প্রথম ভারতীয় তারকা, যিনি তাঁর সিনেমার অভিনেতাদের মধ্যে পারিশ্রমিকের সমতা নিশ্চিত করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত