আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

১০০ কোটির ঘরে ‘সুলতান’

১০০ কোটির ঘরে ‘সুলতান’

১০০ কোটির ঘরে ‘সুলতান’ শীর্ষ নিউজ ডেস্ক: বলিউডে এখন বড় বাজেটের ছবিগুলোর ১০০ কোটি রুপির ক্লাবে ঢোকাটা যেন ফরজ! সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘সুলতান’ ঈদের আগের দিন মুক্তির পর থেকেই এ আশা করা হচ্ছিলো। মাত্র তিন দিনেই সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ মুক্তির প্রথম তিন দিনে ১০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে। এ নিয়ে অভিজাত ক্লাবটিতে সালমানের ১০টি ছবি ঢুকতে পেরেছে। বলিউডের আর কোনো তারকার এই অর্জন নেই।

সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পায়ো’ ছবি দুটিও তিন দিনে ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে। এ ছাড়া আমির খানের ‘ধুম থ্রি’ এবং শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ এই রেকর্ডের ভাগিদার। 

গত ৬ জুলাই ভারতের চার হাজার ও অন্যান্য দেশের ১ হাজার ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৯০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘সুলতান’। প্রথম দিনেই ৩৬ কোটি ৫৪ লাখ রুপি আর দ্বিতীয় দিনে ‘সুলতান’-এর ঘরে এসেছে ৩৭ কোটি ২০ লাখ রুপি।

হরিয়ানার কুস্তিগীর সুলতান আলি খানকে ঘিরেই ছবিটির গল্প। এ চরিত্রে অভিনয় করেছেন সালমান। সুলতানের প্রেমিকা কুস্তিগীর আরফা চরিত্রে আছেন আনুশকা শর্মা।

শেয়ার করুন

পাঠকের মতামত