আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

আলিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুললেন তার মা

আলিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুললেন তার মা

ছবিঃ আলিয়া বাট।

অনেকদিন থেকে কানাঘুষোয় শোনা যাচ্ছে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট্টের। কাজের বাইরে বিভিন্ন সময় তাদের বহু জায়গায় একসঙ্গে দেখাও গেছে। কিন্তু অভিনেতা-অভিনেত্রী কেউই এবিষয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি। অবশেষে আলিয়ার এই সম্পর্কের বিষয়ে এই প্রথম মুখ খুললেন মা সোনি রাজদান।


সোনির কথায়, একজন তারকার কী কোনও সামাজিক, ব্যক্তিগত জীবন থাকতে পারে না? সবকিছু নিয়ে আলোচনা হবে কেন? সংবাদমাধ্যম বা সাধারণ মানুষ মনে করেন, তারকাদের জীবনের প্রতিটি মুহূর্ত সর্বক্ষণ তাদের নখদর্পনে থাকবে।


মেয়ের সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক প্রসঙ্গে সোনির মত, কেন তার মেয়ের সম্পর্ক নিয়েই বেশি আলোচনা হবে, তার কাজের তুলনায়। কেন তার কার সঙ্গে বেশি বন্ধুত্ব সেটা নিয়েই বেশি চর্চা হবে, তার করা কঠিন পরিশ্রমের চেয়ে। এরপর আরো একধাপ এগিয়ে গিয়ে সোনি বলেন, সিদ্ধার্থের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে মাতামাতি না করে লোকে কেন বলছেন না আলিয়া সময় নষ্ট করছেন। দেরি করে সেটে আসছেন।


তারপরই সোনি বলেন, আলিয়া একজন অতি সাধারণ মেয়ে, বয়স কম, মন দিয়ে নিজের কাজ করছেন। তারপর তিনি তার অবসর সময় কার সঙ্গে, কোথায় যাবেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। এই নিয়ে কারও অযথা মাতামাতি করার প্রয়োজন নেই।

 

শেয়ার করুন

পাঠকের মতামত