ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট
জলবায়ু পরিবর্তন আন্দোলনে ডিক্যাপ্রিওর অংশগ্রহণ
মার্কিন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: সংগৃহীত
অনেকবছর যাবৎ সামাজিক সচেতনতাজনিত কাজে জড়িত আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি আন্দোলন করছেন। গত শনিবার এই বিষয়ক এক আন্দোলনে সাধারণ মানুষের সঙ্গে যোগ দেন অস্কারজয়ী এই অভিনেতা।
বিদেশি গণমাধ্যম সূত্রে জানা যায়, ডিক্যাপ্রিও শুধু এই আন্দোলনে যুক্তই হননি, তিনি তার ভক্তদের এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহবান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইটে তিনি ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘সাধারণ মানুষসহ দেশের মহান নেতাদের সঙ্গে এই লড়াইয়ে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমার সঙ্গে আপনারাও যোগ দিন। আন্দোলনকারীদের পাশে দাঁড়ান।’
এরপর তিনি আরেকটি টুইটে লেখেন, ‘আজকের আন্দোলন আমাকে আগামী দিনের জন্য আশাবাদী করে তুলেছে। এই অনুপ্রেরণায় আমি কাজ করে যেতে চাই। একসঙ্গে এই আন্দোলন ও লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।’
সূত্র- ডেকান ক্রনিকলস
বিনোদন ডেস্ক
শেয়ার করুন