আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এবার আনুশকার প্রযোজনায় আসছে ‘পরী’

এবার আনুশকার প্রযোজনায় আসছে ‘পরী’

আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত

বলিউডে একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করার পর প্রযোজনায় নেমেছিলেন আনুশকা শর্মা। তিনি এমন একজন সৌভাগ্যবতী, যে কারণে যেখানেই হাত দিয়েছেন, সেখানেই সাফল্য যেন তার পিছু ছাড়ছে না। তার প্রযোজনার দুটি ছবিই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। আর তাই নিজের জন্মদিনে আরেক ছবি প্রযোজনার ঘোষণা দিলেন আনুশকা।


গতকাল পহেলা মে, ২৮তম জন্মদিন পালন করলেন জনপ্রিয় এই নায়িকা। সেদিন জানালেন, ‘পরী’ শিরোনামে আরেকটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। নতুন চমক হলো, এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন একজন বাঙালি অভিনেতা। তিনি ‘কাহানি’ খ্যাত ছবির অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ইতিমধ্যেই।


এই ছবিটি আনুশকা ক্রিআর্জ এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি করছেন। ছবি প্রসঙ্গেও তিনি যথেষ্ট আশাবাদী। এই ছবির বিষয়ে একইরকম আশাবাদী বাংলার পরমব্রতও। ছবির শুটিং শুরু হবে আগামী জুন থেকে। পরিচালনা করছেন নবাগত প্রসিত রায়।


সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস

 

শেয়ার করুন

পাঠকের মতামত