আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাংলাদেশি উদ্যোগ রিং আইডির লাইভ চ্যাটে আসছেন সানি লিওন

বাংলাদেশি উদ্যোগ রিং আইডির লাইভ চ্যাটে আসছেন সানি লিওন

ছবি: সংগৃহীত

বাংলাদেশি উদ্যোক্তা আইরিন ইসলাম ও শরিফ ইসলামের আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যম রিং আইডির লাইভ চ্যাটে আসছেন বলিউডের আলোচিত সুপার স্টার সানি লিওন। আগামী ১২ আগস্ট রিং আইডির মাধ্যমে লাইভ চ্যাটে আসছেন, সানি লিওন নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন।

১৭ জুলাই প্রকাশিত ৩৯ সেকেন্ডের ভিডিওতে সানি লিওন বলেছেন, ‘আমি সানি লিওন আপনাদের সাথে সরাসরি ভিডিও কলে আসছি। আগামী ১২ আগস্ট শনিবার রাত ১০টায় আমার সাথে লাইভ চ্যাট করতে শুধুমাত্র রিং আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে রিং আইডি ডাউনলোড করে আমার রিং আইডিতে ফলো করতে পারেন।’


তাঁর নিজের রিং আইডি নম্বর উল্লেখ করে তিনি বলেন, ‘আমার রিং আইডি নম্বর ১০১০৭৭৭৭। আশা করি ভুলে যাবেন না। দেখা হবে আগস্টে।’ এছাড়া তিনি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনার সাথে আমার সরাসরি কথা বলার জন্য রিংআইডিতে আমার প্রথম লাইভ সেশনের কাউন্ট-ডাউন শুরু হয়েছে।’


সানি লিওনের এই ভিডিওটি এখন পর্যন্ত তিন লাখ ৬৪ হাজার মানুষ দেখেছে। ৯৭৭ জন ভিডিওটি শেয়ার করেছেন এবং তাঁর সাথে লাইভ চ্যাট করার জন্য ১১ শত মানুষ আগ্রহ প্রকাশ করে কমেন্ট করেছেন।


এদিকে রিং আইডির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আইরিন ইসলাম তাঁর ফেসবুক একাউন্টে সানি লিওনের ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ! দেখুন পরবর্তী রিং আইডির লাইভ চ্যাটে কে আসছে এবং তাঁর সাথে সরাসরি ভিডিও চ্যাট করুন রিং আইডির মাধ্যমে।’


প্রসঙ্গত, আগামী ৫ আগস্ট আরেক বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরিরও রিং আইডির লাইভ চ্যাটে আসার কথা রয়েছে। নার্গিসও তাঁর ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে। আগস্টে দুইজন আলোচিত বলিউড অভিনেত্রীর বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতিষ্ঠান রিং আইডে লাইভ চ্যাটে আসার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত