ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট
মিউজিক ভিডিওতে আবেদনময়ী কুসুম শিকদার
সিনেমা ও নাটকে অভিনয় করে নজর কেড়েছেন কুসুম শিকদার। দেশের জনপ্রিয় এই তারকা এবার অভিনয় করেছেন মিউজিক ভিডিওতে। বেশ আবেদনময়ী রূপে দেখা গেছে এই অভিনেত্রীকে। ‘নেশা’ শিরোনামের এই গানটি গতাকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ইউটিউবে।
হৃদয় খানের সংগীতায়োজনে গানটি গেয়েছেন কুসুম। গানের ভিডিও নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। দৃশ্যধারণ করা হয়েছে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িতে। গানটিতে কুসুমের সঙ্গে মডেল হিসেবে আছেন র্যাম্প মডেল সুজন।
উল্লেখ্য, ১৮ বছর আগে প্রকাশিত হয়েছিল কুসুমের প্রথম একক অ্যালবাম। কুসুম শিকদার অভিনয়ের পাশাপাশি নিয়মিতভাবে লেখালেখির সঙ্গে যুক্ত। ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয় তাঁর কবিতার বই ‘নীল ক্যাফের কবি’।
এলএবাংলাটাইমস/ই/এলআরটি
News Desk
শেয়ার করুন