আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

আবারও বিতর্কে ম্যাডোনা

আবারও বিতর্কে ম্যাডোনা

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের পরবর্তী অ্যালবাম ‘রেবেলহার্ট’-এর প্রচারে করতে গিয়ে এ বার যিশুখ্রিস্ট থেকে মার্টিন লুথার কিং এর ছবি বিকৃত করেছেন এই মার্কিন গায়িকা। ম্যাডোনার রেবেলহার্ট অ্যালবামটি প্রকাশিত হওয়ার কথা মার্চে। তবে ইতিমধ্যেই ইন্টারনেটে ‘লিক’ হয়েছে সেই অ্যালবামের প্রচ্ছদের ছবি। সেই সাদাকালো ছবিতে মুখে কালো তার বেঁধে দেখা দিয়েছেন পপ সম্রাজ্ঞী।

সম্প্রতি ‘#রেবেলহার্ট’ মর্মে নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিঙ্গ এমনকী, যিশুখ্রিস্টেরও কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম, টুইটারে পোস্ট করেছেন ম্যাডোনা। সেই ছবিগুলিতে ম্যাডোনার আগামী অ্যালবামের প্রচ্ছদের অবিকল কালো তার বাঁধা হয়েছে ঐতিহাসিক এবং ধর্মীয় ওই চরিত্রগুলির মুখেও। আর তাতেই চটেছেন নেটিজেনরা। ছবিগুলি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। নিজের ঢাক পেটাতে নেমে ইতিহাস ও ধর্মকে কলঙ্কিত করার পাল্টা অভিযোগ উঠেছে পপ তারকার বিরুদ্ধে। এক কথায়, ৫৬ বছরের গায়িকার পোস্ট করা ছবি নিয়ে তোলপাড় ইন্টারনেট। ম্যাডোনার পরের অ্যালবামকে বয়কট করার আবেদন জানিয়ে যেমন অনেকে টুইট করছেন, তেমনই কারও কারও দাবি, গায়িকা হয়তো বুঝতেই পারছেন না তিনি কী ভাবে ওই মানুষদের অপমান করছেন!

তবে এই নিয়ে কোনও মন্তব্য করেননি গায়িকা। নিন্দুকদের অবশ্য দাবি, গানের অ্যালবামকে শিরোনামে নিয়ে আসতে জেনেবুঝেই এই বিতর্কে জড়িয়েছেন ম্যাডোনা। ফলে, লোকে কু-কথা বললেও এই সুবাদে তাঁর অ্যালবাম যে প্রচারের আলোয় উঠে এসেছে তা ভালই বুঝেছেন তিনি। সমালোচকেরা বলছেন, যে অ্যালবাম প্রকাশ্যে আশার আগেই শিরোনামে উঠে এসেছে, তার জনপ্রিয়তা ঠেকায় কে!

শেয়ার করুন

পাঠকের মতামত