আপডেট :

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

মা হলেন কণ্ঠশিল্পী শাহানা কাজী

মা হলেন কণ্ঠশিল্পী শাহানা কাজী

সম্প্রতি কানাডার ডাউনটাউন টরন্টোর একটি বিশিষ্ট হাসপাতালে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী। মা ও সন্তান দু’জনেই বর্তমানে সুস্থ রয়েছেন।

শাহানা কাজী তার ফেসবুকের ভেরিফাইড পেইজে নবজাত ছেলেসহ ছবি আপলোড করে এই খুশির সংবাদটি সকলকে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সবাইকে খুব খুশির সঙ্গে জানাচ্ছি যে সর্বশক্তিমানের অশেষ রহমতে আমি সম্প্রতি টরন্টোতে একটি হাসপাতালে আমাদের তৃতীয় সন্তানের জন্ম দিয়েছি। নতুন শিশুর আগমনে আমি, আমার স্বামী ও আমার পরিবারের সবাই অত্যন্ত খুশি। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন সে সুস্থ ও সবল থাকে আর ওর জীবনটা খুব সুখীময় হয়।’

২০১৫ সালে কানাডা থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর ‘ভালোবাসার কথা’ শীর্ষক একক গানের এ্যালবাম। আর এই অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত কণ্ঠশিল্পী শাহানা কাজী বলিউডের বিশ্ব খ্যাত কণ্ঠশিল্পী আতিফ আসলাম, সোনু নিগম, কুমার শানু, অলকা ইয়াগনিক, সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সঙ্গেও একই মঞ্চে লাইভ পারফর্ম করে শ্রোতাদের মাতিয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত গায়িকা যিনি টরন্টোর প্রায় বিশ হাজার শ্রোতা-দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কনসার্ট ভেন্যু ‘এয়ার কানাডা সেন্টারে’ লাইভ পারফর্ম করেন যেখানে শুধু বিশ্বের শীর্ষ স্থানীয় তারকারা পারফর্ম করে থাকেন।

সোশ্যাল মিডিয়াতে শাহানা কাজী অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে তার ভেরিফাইড ফেসবুক পেজ-এ ফলোয়ারের সংখ্যা বিশ লাখ ছাড়িয়েছে।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত