আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সেলফি তুলে দেশ ত্যাগ করতে হলো ‘মিস ইরাক’কে

সেলফি তুলে দেশ ত্যাগ করতে হলো ‘মিস ইরাক’কে

সেলফি তুলে সপরিবারে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন ‘মিস ইরাক’ সারাহ আব্দুল্লাহ ইডান। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে যুদ্ধবিধ্বস্ত ইরাকে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ এ খবর প্রকাশ করেছে।

সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছিলেন সারাহ ও ইসরায়েলের সেরা সুন্দরী অ্যাডার। এ সময় তারা সেলফি তুলেছিলেন। ছবিটি সারাহ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন: ‘ভালোবাসা এবং শান্তি মিস ইরাক এবং মিস ইসরায়েলের তরফ থেকে।’

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করার পরই গোটা ইরাকে ‘খলনায়ক’ বনে যান সারাহ। একের পর এক নেতিবাচক মন্তব্য আসতে থাকে। এমনকি সারাহকে খুনের হুমকিও দেওয়া হয়। এরপরই সপরিবারে ইরাক ছাড়তে বাধ্য হন এই সুন্দরী।

সারাহর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত বিতর্কিত ছবিটি


সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয় আমেরিকা। তারপর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ক্ষোভ উগড়ে দেয় বিশ্বের বহু দেশ। এদিকে সিরিয়া, লিবিয়া, ইরাকসহ বিভিন্ন দেশের সঙ্গেই ইসরায়েলের সম্পর্ক খারাপ। আর তারই ক্ষোভ যেন এসে পড়ল সারাহর ছবিতে।

প্রকাশিত ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হলেও ছবিটি এখনো প্রোফাইল থেকে মুছে ফেলেননি সারা। পাশাপাশি অ্যাডারকে জানিয়েছেন, এই ছবি তোলার জন্য তিনি বিন্দুমাত্র লজ্জিত নন। একটি পোস্টে সারা লেখেন: ‘দুই দেশের মধ্যে শান্তি এবং ভালোবাসার সম্পর্ক স্থাপন করতেই ছবিটি পোস্ট করা হয়েছে। একসঙ্গে ছবি তোলার অর্থ এই নয় যে, তিনি ইসরায়েল সরকারকে সমর্থন করছেন। এই ছবিটি দেখে যারা দুঃখ পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চাইছি।’


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত