আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘আমেরিকার জন্য অস্তিত্বগত হুমকি উত্তর কোরিয়া’

‘আমেরিকার জন্য অস্তিত্বগত হুমকি উত্তর কোরিয়া’

আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোট্স বলেছেন, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অস্তিত্বগত হুমকি সৃষ্টি করছে।

মঙ্গলবার মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির ‘বিশ্বব্যাপী হুমকি’ বিষয়ক বার্ষিক শুনানিতে এ মন্তব্য করেন তিনি। ড্যান কোট্স সতর্ক করে দিয়ে বলেন, পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে ওয়াশিংটন কি ব্যবস্থা নেবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র আমেরিকার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। অবশ্য আমেরিকার এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা দাবি করেন, ওয়াশিংটন ‘শান্তিপূর্ণ উপায়ে’ এ বিষয়টির সমাধান চায় এবং সেজন্য উত্তর কোরিয়ার ওপর নানামুখী চাপ তৈরি করা হয়েছে।

চলতি বছর উত্তর কোরিয়া আরো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে বলে তিনি মার্কিন সিনেটরদের জানান।

ড্যান কোট্স বলেন, “উত্তর কোরিয়া ২০১৮ সালে ক্ষেপণাস্ত্রের আরো পরীক্ষা চালাতে পারে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের নেতা কিম (জং-উন) প্রশান্ত মহাসাগরের আকাশে পরমাণু অস্ত্রের বায়ুমণ্ডলীয় পরীক্ষা চালানোর বিষয়টি বিবেচনা করছেন।”

উত্তর কোরিয়া গত বছর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। তবে গত নভেম্বরের পর থেকে দুই মাসেরও বেশি সময় ধরে কোনো পরীক্ষা চালায়নি পিয়ংইয়ং।

গতমাসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক মাইক পম্পেয় দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে উত্তর কোরিয়া ‘হাতে গোনা কয়েকটি মাস’ দূরে রয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত