আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

কলম্বাস জু অ্যান্ড অ্যাকুয়ারিয়ামে পুরুষ হিসেবে চেনা গরিলাটি হঠাৎ জন্ম দিল বাচ্চার

কলম্বাস জু অ্যান্ড অ্যাকুয়ারিয়ামে পুরুষ হিসেবে চেনা গরিলাটি হঠাৎ জন্ম দিল বাচ্চার

ছবি: এলএবাংলাটাইমস

চার বছর ধরে চিড়িয়াখানার প্রাণী–গবেষক থেকে শুরু করে সবাই জানেন, সুলি নামের গরিলাটি পুরুষ। অথচ সবাইকে বিস্মিত করে একটি সুস্থ বাচ্চার জন্ম দিয়েছে গরিলাটি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস জু অ্যান্ড অ্যাকুয়ারিয়ামে।

কলম্বাস জু অ্যান্ড অ্যাকুয়ারিয়াম গত শুক্রবার (২১ জুলাই) তাদের ফেসবুক পোস্টে বলেছে, সপ্তাহান্তে গরিলার বাচ্চাটি চিড়িয়াখানায় জন্মেছে। ২২ ও ২৩ জুলাই দর্শনার্থীরা গরিলার বাচ্চাটির দেখা পাবেন।

সুলির বাচ্চা জন্মদানের ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ হতবাক হয়ে গেছে। কারণ, জন্মের পর থেকেই সবার ধারণা ছিল, সুলি নামের গরিলাটি পুরুষ। সুলি এই চিড়িয়াখানায় চার বছর ধরে আছে। তবে সংরক্ষণ দল সুলির বাচ্চা জন্ম দেওয়ার ঘটনাকে বিপন্ন প্রজাতির জন্য যুগান্তকারী মুহূর্ত হিসেবে প্রশংসা করছে।

কলম্বাস জু অ্যান্ড অ্যাকুয়ারিয়ামের এক পশুচিকিৎসক বলেছেন, আট বছর বয়স না হওয়া পর্যন্ত গরিলাদের লিঙ্গ নির্ধারণ কঠিন। এই সময় পর্যন্ত পুরুষ ও নারী গরিলা দেখতে প্রায় একই রকম। এ ছাড়া এদের যৌনাঙ্গও বোঝা যায় না।

সুলি বাচ্চা জন্ম দেওয়ায় চিড়িয়াখানার কর্মীরা আনন্দিত। চিড়িয়াখানার কর্মকর্তারা বলছেন, এই গরিলার আগমনে তাঁরা রোমাঞ্চিত। ১৯৫৬ সালের পর থেকে তাঁদের চিড়িয়াখানায় জন্ম নেওয়া এটা ৩৪তম গরিলা। বিশ্বে এই চিড়িয়াখানাতেই ১৯৬৫ সালে প্রথমবারের মতো গরিলার জন্ম হয়।

বাচ্চা গরিলাটি ভালো আছে। প্রথমবার মা হওয়া সুলি তার বাচ্চার যত্ন নিচ্ছে। চিড়িয়াখানার প্রাণী পরিচর্যা দল সুস্থতা পরীক্ষার আগে মা ও বাচ্চা গরিলাকে একে অপরের সঙ্গে এবং অন্যদের সঙ্গেও মেশার সুযোগ দিয়েছে। সুলির বাচ্চার বাবা নির্ধারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ডিএনএ পরীক্ষা করবে।

ঠিকমতো যত্ন পেলে সুলির মতো প্রজাতির পশ্চিমা নিম্নভূমির গরিলা ৫০ বছর পর্যন্ত সুস্থভাবে বাঁচে।

এগুলো নিয়ে গবেষণা ও এদের সুরক্ষিত রাখার সুযোগ পাওয়া যায়। বাচ্চা গরিলাটি চিড়িয়াখানায় শুধু এই প্রজাতিকে সুরক্ষিতই রাখবে না, এই প্রজাতির বন্য প্রাণীদেরও সুরক্ষিত রাখবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত