আপডেট :

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

প্রশান্ত মহাসাগরে একসঙ্গে ৪ ঘূর্ণিঝড়, ফিলিপাইনে বড় বিপদের শঙ্কা

প্রশান্ত মহাসাগরে একসঙ্গে ৪ ঘূর্ণিঝড়, ফিলিপাইনে বড় বিপদের শঙ্কা

ছবিঃ এলএবাংলাটাইমস

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বর্তমানে চারটি পৃথক ঘূর্ণিঝড় সক্রিয় রয়েছে, যা ফিলিপাইনের জন্য নতুন করে বিপদের ঘণ্টা বাজাচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ১৯৫১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে নভেম্বর মাসে এই প্রথমবারের মতো নামকৃত চারটি ঘূর্ণিঝড় একসঙ্গে সক্রিয় রয়েছে। এছাড়া, যেকোনো মাসের জন্য একসঙ্গে চারটি ঝড় সক্রিয় হওয়ার ঘটনা গত সাত বছরে এটিই প্রথম।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই চারটি ঝড়ের অবস্থান দেখা গেছে। বর্তমানে সক্রিয় এই ঝড়গুলো হলো টাইফুন ইয়িনক্সিং, টাইফুন তোরাজি, ক্রান্তীয় ঝড় উসাগি এবং ক্রান্তীয় ঝড় মান-ই।

একের পর এক ঝড়ে বিপর্যস্ত ফিলিপাইন

ফিলিপাইনে প্রতি বছরই একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন ঝড়ের কারণে দেশটির পুনরুদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। হাজার হাজার মানুষ এখনো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

গত বৃহস্পতিবার টাইফুন ইয়িনক্সিং উত্তর-পূর্ব ফিলিপাইনে আঘাত হানে, যা ছিল ক্যাটাগরি ৪ আটলান্টিক হারিকেনের সমতুল্য। ঝড়টি ব্যাপক বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধস ঘটালেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়টি ফিলিপাইন থেকে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হয়ে হাইনান প্রদেশের ওপর দিয়ে ভিয়েতনামের দিকে চলে যায়। সেখানে এটি ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে।

এর পরপরই লুজোন দ্বীপের অরোরা প্রদেশে আঘাত হানে টাইফুন তোরাজি, যা ক্যাটাগরি ১ আটলান্টিক হারিকেনের সমতুল্য। ঝড়ের আঘাতে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তোরাজি এখন দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে এবং দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়া এমনিতেই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর একটি। অঞ্চলটি উষ্ণ সমুদ্র এবং প্রবল ঝড়ের মতো চরম আবহাওয়ার সম্মুখীন হচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের তাপমাত্রা অতীতের তুলনায় বেশি উষ্ণ, যা ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধির বড় কারণ। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বছরের শেষের দিকে এমন তীব্র ঝড়ের ঘটনা আরও বাড়তে পারে।

গত জুলাইয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এবং লুজোনের বিভিন্ন অঞ্চল টাইফুন গ্যামির কারণে মারাত্মক বন্যার সম্মুখীন হয়। সেপ্টেম্বরেদক্ষিণ চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে আঘাত হানে টাইফুন ইয়াগি। এতে বহু মানুষ প্রাণ হারান।

এখন চারটি ঝড়ের কারণে নতুন করে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট করে তুলছে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত