আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

চাঁদে আঘাত হানতে পারে ‘সিটি কিলার’ গ্রহাণু

চাঁদে আঘাত হানতে পারে ‘সিটি কিলার’ গ্রহাণু

ছবিঃ এলএবাংলাটাইমস

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘২০২৪ ওয়াইআর৪’ নামের একটি গ্রহাণু। এটি একটি শহরকে নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট বড়। এটি পৃথিবীতে আঘাত হানতে পারে বলে বিজ্ঞানীরা শুরুতে সতর্ক করলেও, এখন দেখা যাচ্ছে চাঁদে আঘাত হানারও সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

২০৩২ সালে গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানতে পারে বলে ২.৩ শতাংশ আশঙ্কার কথা জানান মহাকাশ বিজ্ঞানীরা। ৭ ফেব্রুয়ারি নাসার বিজ্ঞানীরা গ্রহাণুটির পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে ১.২ শতাংশ থেকে ২.৩ শতাংশে উন্নীত করেন।

অনুমান করা বেশ কঠিন হলেও সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুটি আনুমানিক ১৮০ ফুটজুড়ে প্রশস্ত। প্রায় ৩০ হাজার মাইল প্রতি ঘণ্টায় এটি মহাকাশে ভ্রমণ করছে।

এটি আঘাতের পর প্রায় ৮ মেগাটন শক্তি নির্গত করতে পারে, যা জাপানের হিরোশিমা ধ্বংসকারী পারমাণবিক বোমার শক্তিরও ৫০০ গুণের বেশি।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ক্যাটালিনা স্কাই সার্ভের অপারেশন ইঞ্জিনিয়ার ডেভিড র‍্যাঙ্কিন বলেছেন, বর্তমানে গ্রহাণুটি আমাদের উপগ্রহ চাঁদে আঘাত হানার ০.৩ শতাংশ সম্ভাবনা রয়েছে। তবে আমি অত্যন্ত সন্দেহ করি যে, এটি কোনো বড় হুমকি সৃষ্টি করবে না।

তবে চাঁদে আঘাত হানলে এটি পৃথিবী থেকেও দেখা যাবে বা এর প্রভাব পড়বে বলে জানান তিনি। বলেন, চাঁদের সঙ্গে সংঘর্ষ ৩৪০টি হিরোশিমা বোমার চেয়েও বেশি শক্তি নির্গত করতে পারে। এটি হলে পৃথিবী থেকে খুব ভালোভাবেই তা দৃশ্যমান হবে।

মহাকাশের শিলাটি পৃথিবী বা চাঁদে আঘাত করার সম্ভাবনা এখনো খুব কম। বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে এ সংশ্লিষ্ট জরুরি পর্যবেক্ষণ করছেন।

জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকেও টেলিস্কোপ ব্যবহার করে গ্রহাণুটি পর্যবেক্ষণ করেছেন। তারা গ্রহাণুটি থেকে বাউন্স করা আলোর পরিমাণ পরিমাপ করে এর আকার অনুমান করেছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত