আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

আজ ১৩ জেলায় বিকেলের মধ্যে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা

আজ ১৩ জেলায় বিকেলের মধ্যে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৩ জেলার কিছু জায়গায় আজ সোমবার দুপুর সোয়া ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। এ সময় এসব জেলার কিছু জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

বজ্রপাতের আশঙ্কা থাকায় এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অধিদপ্তর বলছে, স্থানগুলোতে বজ্রপাত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এ জন্য বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

বজ্রপাত চলাকালীন ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শোনা যাবে, সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই থাকতে হবে।

হাওর অঞ্চলের জেলাগুলোতে বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কার কথা বলা হয়েছে। হাওরাঞ্চল তুলনামূলক বেশি বজ্রপাতপ্রবণ এলাকা।


সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত