আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার চেষ্টাকালে নৌকা ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আল জাজিরা জানিয়েছে, উত্তর আফ্রিকার তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলের কাছাকাছি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তাদের গন্তব্য ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা।

সাম্প্রতিক বছরগুলোতে উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশের ক্ষেত্রে অভিবাসী ও শরণার্থীরা তিউনিসিয়াকে একটি অন্যতম পথ হিসেবে বেছে নিয়েছে। কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ গন্তব্য পৌঁছাচ্ছে। বরং বেশিরভাগই আটক হচ্ছে, আবার অনেকে জাহাজ বা নৌকাসহ ডুবে মারা যাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববারের (৬ আগস্ট) এ দুর্ঘটনায় তিউনিসিয়ায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর স্ফ্যাক্সের আদালতের মুখপাত্র ফাওজি মাসমুদি জানিয়েছেন, ওই দিন সন্ধ্যায় ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নৌযানটিতে ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যাদের দুইজনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের সবাই সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানান ফাওজি মাসমুদি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর পরিসংখ্যান বলছে, ২০১৪ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের যাওয়ার চেষ্টায় এ পর্যন্ত ২০ হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। অপরদিকে তিউনসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৯০১ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির নৌপুলিশ। ভূমধ্যসাগরে হয়ে ইউরোপ যাওয়ার পথে চলতি বছর দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত