আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

জার্মানিতে ‘ক্রিসমাস মার্কেটে’ গাড়ি হামলা, মৃত ৪, আহত ২০০

জার্মানিতে ‘ক্রিসমাস মার্কেটে’ গাড়ি হামলা, মৃত ৪, আহত ২০০

ছবিঃ এলএবাংলাটাইমস

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে (বড়দিন উপলক্ষে বসা বাজার) গাড়ি চালিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। দেশটির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে।

বিবিসির খবরে জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডির বরাতে হতাহতের এই সংখ্যা জানানো হয়েছে। তবে আহতদের অবস্থা গুরুতর কি না তা নিশ্চিত করে জানাতে পারেনি বিবিসি।

হামলার পর জার্মান পুলিশ সৌদি আরবের নাগরিককে আটক করেছে । পুলিশ বলছে, তিনি ২০০৬ সালে থেকে জার্মানিতে বসবাস করছিলেন। তিনি সম্প্রতি বার্নবার্গে একজন চিকিৎসক হিসাবে কাজ করেছিলেন। তাঁর বয়স ৫০ বছর। জার্মানির কয়েকটি গণমাধ্যমের বরাতে এএফপির খবর বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব এ। তিনি মনোরোগ বিশেষজ্ঞ। রয়টার্সের খবর বলছে, এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের আগে ইউরোপ জুড়ে ছোট বড় শহরে ‘ক্রিসমাস মার্কেট’ প্রাচীন ঐতিহ্য। বড়দিনের আগে উৎসব মুখর পরিবেশে এসব মার্কেটে হাতে তৈরি নানা সামগ্রী থেকে শুরু করে শীতকালীন বস্ত্র, কেক জাতীয় খাবার বা মিষ্টান্ন ও নানা ধরনের পানীয় পাওয়া যায়। এ ছাড়াও সংগীতানুষ্ঠান হয়ে থাকে।

গতকাল সন্ধ্যায় মাগডেবুর্গ শহরে ‘ক্রিসমাস মার্কেট’ জমজমাট হয়ে উঠেছিল। সন্ধ্যা সাতটার কিছু পরেই একজন গাড়িচালক অসংখ্য মানুষের মধ্য দিয়ে মার্কেটের ভেতরে প্রায় ৪০০ মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যায়। এরপর জার্মানির নানা শহরে ‘ক্রিসমাস মার্কেটগুলো’ আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ আরও বলেছে, এই হামলাকারী জঙ্গিবাদী কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে তদন্ত চলছে।

হামলার ঘটনার পর ম্যাগডেবুর্গ পুলিশ এলাকাটি ঘেরাও করে রাখে। কারণ পুলিশের তথ্য অনুযায়ী, ওই গাড়িতে বিস্ফোরক রয়েছে বলে সন্দেহ করা হয়ছে।

২০১৬ সালের ১৯ ডিসেম্বর বার্লিনে ‘ক্রিসমাস মার্কেটে’ তিউনিসিয়ার এক নাগরিক গাড়ি চালিয়ে হামলা করে। এতে ঘটনাস্থলে ১২ জন নিহত হয়েছিল। পরে আহত আরও একজন মারা যান। আইএস এই হামলার দায় স্বীকার করেছিল।

ম্যাগডেবুর্গ শহরের মেয়র সিমোন বোরিস বলেছেন, ‘আমি গভীরভাবে মর্মাহত। আমি কখনই ভাবতে পারিনি যে ম্যাগডেবুর্গ শহরে এমন একটি ঘটনা ঘটবে।’

ম্যাগডেবুর্গ শহরের ক্যাথলিক বিশপ গেরহার্ড ফেইজ হতাশা জানিয়েছেন। এই হামলা ভীতিকর বলে মন্তব্য করেন তিনি।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আগামীকাল ম্যাগডেবুর্গ শহরে যাবেন বলে জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত