আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

অভিবাসন বিষয়ে আরও কঠোর হচ্ছেন ক্যামেরন

অভিবাসন বিষয়ে আরও কঠোর হচ্ছেন ক্যামেরন

প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইইউভুক্ত দেশের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হবেন বলে ধারণা করা হচ্ছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অভিবাসীদের বিষয়ে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন। অভিবাসীদের দেওয়া সরকারি সুযোগ-সুবিধা হ্রাসে তার 'যুক্তিসঙ্গত' কিছু প্রস্তাবে সমর্থন দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।অভিবাসন বিষয়ে আরও কঠোর হচ্ছেন ক্যামেরন একইসঙ্গে ইইউ নেতারা তার প্রস্তাবে সমর্থন না দিলে যুক্তরাজ্য ইইউ থেকে বেড়িয়ে যাওয়ার বিষয়টি আরও সক্রিয়ভাবে বিবেচনা করবে বলেও হুমকি দিয়েছেন ক্যামেরন।তার প্রস্তাবের মধ্যে রয়েছে- ইইউভুক্ত দেশ থেকে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের সংখ্যা কমাতে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার নিয়ম কঠোর করা। প্রস্তাব অনুসারে ইইউ থেকে আসা অভিবাসীরা যুক্তরাজ্যে আসার চার বছর আগে সরকারি কোনো সুবিধা পাবেন না। এসব অভিবাসী ছয় মাসের মধ্যে কাজ না পেলে তাদেরকে ফিরে যেতে বাধ্য করার কথাও বলা হয়েছে প্রস্তাবে।প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইইউভুক্ত দেশের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ওয়েস্ট মিডল্যান্ডের একটি কারখানায় দেওয়া বক্তব্যে ক্যামেরন আরও বলেন, ইইউ থেকে অভিবাসী আগমন বিষয়ক নীতি তিনি পরিবর্তন করতে পারবেন। খবর বিবিসির আর এক্ষেত্রে যদি ই্ইউ নেতারা তাকে সমর্থন করেন তাহলে ২০১৭ সালে অনুষ্ঠেয় গণভোটে যুক্তরাজ্যের ইইউতে থাকার পক্ষে প্রচারণা চালাবেন তিনি। অন্যথায় ইইউ থেকে যুক্তরাজ্যেকে বেরিয়ে যেতে 'সম্ভব সবকিছুই করবেন'।ইইউর অবাধ চলাচলের সুবিধা বাতিল করে যুক্তরাজ্যে অভিবাসি সংখ্যা কমাতে চান না মন্তব্য করে ক্যামেরন বলেন, আমি এমন কিছু পদক্ষেপ নিতে চাই, যাতে করে ইউরোপে কাজের সন্ধানে আসা লোকদের নিকট যুক্তরাজ্য 'কম আকর্ষণীয় গন্তব্যে' পরিণত হয়। ২০১৫ সালের মে মাসে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে অভিবাসির আগমন কমাতে অন্যান্য দলের চাপের মুখে রয়েছে ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টি। তবে ক্যামেরনের এমন প্রস্তাবের সমালোচনা করেছেন বিরোধীদল লেবার পর্টির নেতা অ্যাড মিলিব্যান্ড।

শেয়ার করুন

পাঠকের মতামত