আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ব্রাজিলকে না করে দিয়েছেন আনচেলত্তি!

ব্রাজিলকে না করে দিয়েছেন আনচেলত্তি!

ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি, গতকয়েকদিন ধরে এমন খবরে ছেয়ে গিয়েছিল ফুটবল দুনিয়া। কিন্তু স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা’র এক প্রতিবেদনে যে খবর জানালো তাতেই সবকিছু ওলটপালট করে দিলো।

সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, ব্রাজিলকে না করে দিয়েছেন আনচেলত্তি! 
প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার রাতে ইতালিয়ান মাস্টারমাইন্ড ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে নিজের সিদ্ধান্ত জানান। তিনি সৌদি আরব থেকে পাওয়া মোটা অঙ্কের প্রস্তাবকে বিবেচনা করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করে মার্কা।
 
এর আগে ব্রাজিলের প্রস্তাব পেয়ে চুক্তিতে সই করার জন্য লন্ডন গিয়েছিলেন আনচেলত্তি। সবকিছু তার এজেন্ট-ই দেখভাল করে আসছিলেন। কিন্তু লন্ডনে চুক্তি না সেরে তিনি মাদ্রিদে ফিরে আসেন। 

আশা করা হচ্ছিল, গত মঙ্গলবার তিনি চুক্তিতে সই করবেন। কিন্তু শেষ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলকে না করে দিলেন। তিনি সিবিএফের সভাপতি এদনাল্দো রদ্রিগেজের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং ব্রাজিলের আগ্রহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই ইতালিয়ান কোচ বর্তমানে সৌদি আরব থেকে পাওয়া মোটা অঙ্কের প্রস্তাব বিবেচনা করছেন বলেই জানিয়েছে মার্কা।

এর আগে সংবাদ মাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানান, আনচেলত্তি তার এজেন্টকে জানিয়েছিলেন তিনি জুনে ব্রাজিলের দায়িত্ব নিতে পারবেন না, আগস্টে যোগ দেবেন। সে মোতাবেক সবকিছু প্রস্তুত করেছিল ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি। তিনি ধরেই নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ থেকে সম্মতি পেয়েছেন আনচেলত্তি এবং তিনি শিগগিরই ব্রাজিলের দায়িত্ব নেবেন।
 
কিন্তু হঠাৎ করে আনচেলত্তির আবার এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন সিবিএফ সভাপতি। ফলে জুনের ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে দায়িত্বে দেখা যেতে পারে আনচেলত্তিকে। 


কিন্তু এরপর তিনি বার্নাব্যু ছেড়ে যেতে পারেন। মার্কা বলছে, ইতোমধ্যে রিয়াল ছাড়ার সিদ্ধান্তও নিয়ে নিয়েছেন তিনি। তবে ক্লাবটির সঙ্গে তার এখনো এক বছরের চুক্তি রয়েছে। আর তাই তিনি নাকি ৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণও দাবি করেছেন ক্লাবের কাছে। তবে ক্লাব তা প্রত্যাখান করেছে।
 
এইদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যমটি আরও জানাচ্ছে, সৌদি আরব থেকে বছরে প্রায় ৫০ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন আনচেলত্তি। যা তিনি বিবেচনায় রেখেছেন। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত