আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

যুক্তরাজ্যে অর্ধেকের বেশি পুরুষ ধর্মে অবিশ্বাসী!

বিশ্বে ধর্মবিশ্বাস নিয়ে নানা মত রয়েছে। ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের এক-চতুর্থাংশ মানুষ তাদের কোনো ধর্ম নেই বলে উল্লেখ করেছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, দেশটিতে নারীর তুলনায় পুরুষের মধ্যে ধর্মে অবিশ্বাসপ্রবণতা প্রায় দ্বিগুণ।যুক্তরাজ্যের ৫৪ শতাংশ পুরুষ নিজেদের নাস্তিক বা অজ্ঞাবাদী (যারা ঈশ্বর আছে বা নেই কোনোটাই বিশ্বাস করে না) বলে পরিচয় দিয়েছে। নারীদের ক্ষেত্রে এই হার ৩৪ শতাংশ। তবে মুসলিম পরিবারে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে ধর্মবিশ্বাস বেশি।
গতকাল বুধবার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্সের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। গত শতাব্দীর সত্তরের দশকে জন্ম নিয়েছেন, অর্থাৎ যাঁদের বয়স এখন ৪০ বছরের বেশি, এমন নয় হাজার ব্যক্তির ওপর এই জরিপ চালানো হয়েছে। গবেষণায় নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদ্যা বিষয়ক বিশেষজ্ঞ ডেভিড ভয়েস বলেন, যাঁরা নিজেদের বর্তমানে নাস্তিক বা অজ্ঞাবাদী বলে পরিচয় দিচ্ছেন, তাঁদের মধ্যে প্রায় সবাই ১৬ বছর বয়সে সৃষ্টিকর্তা ওপরকালীন জীবনে বিশ্বাসী ছিলেন। তিনি বলেন, মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন—এমন ব্যক্তিদের প্রায় সবার মধ্যেই সৃষ্টিকর্তা এবং পরকাল নিয়ে মজবুত বিশ্বাস রয়েছে।
জরিপে পাওয়া তথ্য অনুযায়ী, মুসলিম পরিবারে জন্ম নেওয়া ব্যক্তিদের ৮৮ শতাংশ নিজ ধর্মে বিশ্বাসী বলে পরিচয় দিয়েছেন। নাস্তিক বা অজ্ঞাবাদী পরিচয় দেওয়া ব্যক্তিদের বেশির ভাগই খ্রিষ্টধর্মাবলম্বী পরিবারের সন্তান। জরিপ প্রতিবেদনে আরও জানানো হয়, ৬০ শতাংশ নারী পরকালে বিশ্বাস করেন। অন্যদিকে মাত্র ৩৫ শতাংশ পুরুষের মধ্যে এমন বিশ্বাস রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত