আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

আইফেল টাওয়ারের ১৪ ধাপ সিঁড়ি বিক্রি হলো ৪ কোটি টকায়!

আইফেল টাওয়ারের ১৪ ধাপ সিঁড়ি বিক্রি হলো ৪ কোটি টকায়!

আইফেল টাওয়ারের সিঁড়ির খানিকটা অংশ বিক্রি হলো প্রায় চার কোটি টাকায়। গত বুধবার নিলামকারীরা জানান, নিলামের আগে যা অনুমান করা হয়েছিল, তার থেকে ১০গুণ বেশি দামে বিক্রি হয়েছে সিঁড়ির ১৪টি ধাপ।

রট আয়রনের (পেটায় লোহা) তৈরি মোট ১৪টি সিঁড়ির ধাপ বিক্রি করা হয়েছে। যেগুলি টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলে ছিল।

ফ্রান্সের রাজধানী শহরে এই নিলামের দিন অনেক দরাদরি হয়। অকশন হাউজ আর্টকুরিয়াল জানিয়েছে, একাধিক আন্তর্জাতিক ক্রেতার আবেগই দাম বাড়িয়ে দেয়। পরে টেলিফোনের মাধ্যমে দরাদরি করে ধাপগুলি কেনেন এশিয়ার এক ক্রেতা। যদিও তার নাম জানা যায়নি।

নিলামকারী ফ্রাঁসোয়া তাজাঁ বলেন, ‘ধাপগুলি নিলামে বিক্রির সময় দরাদরি এটাই প্রমাণ করে ফরাসি সংস্কৃতির প্রতীক এই স্মৃতিস্তম্ভের প্রতি মানুষের নিবিড় ভালোবাসা রয়েছে।’

আইফেল টাওয়ার ফ্রান্সের তৃতীয় উচ্চতম স্মৃতিস্তম্ভ। তবে ৪১ বছর ধরে এটিই পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ স্তম্ভ বলে পরিচিত ছিল। পরে নিউইয়র্কে ক্রাইসলার বিল্ডিং আইফেল টাউরের এই গৌরবে ভাগ বসায়।

পুরনো সিঁড়ি, তার উপর ভ্রমণকারীদের চাপ। ফলে ভেঙে পড়ছিল সিঁড়িগুলো। তাই তা সরিয়ে লিফট বসানোর জন্য ১৯৮৩ সালে টাওয়ারের সিঁড়ির বড় অংশটি সরানো হয়। বিক্রির জন্য পরে এটিকে ২৪টি বড় টুকরো করা হয়। বিভিন্ন সময় ওই টুকরোগুলোর নিলাম ডাকা হয়।

এর আগে নিলাম হয় ২০১৩ সালে। সিঁড়ির ৩.৫ মিটার অংশ (১৯টি ধাপ) ১ কোটি ষাট লাখ ১০ হাজার ৩৪০ টাকায় বিক্রি হয়।


এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত