আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

পুরুষের পিল

পুরুষের পিল

জন্ম নিয়ন্ত্রণে পিল খাওয়ার দায়িত্ব কেবল নারীর ওপর চাপিয়ে দেওয়ার দিন বোধ হয় শেষ হয়ে এলো! কারণ, এবার বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন পুরুষের জন্য জন্ম নিয়ন্ত্রণ পিল। ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপে পাওয়া গেন্দারুসা নামের এক ধরনের গুল্ম থেকে তৈরি এ পিল ৯৯ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

জন্ম নিয়ন্ত্রণে পিল খাওয়ার দায়িত্ব কেবল নারীর ওপর চাপিয়ে দেওয়ার দিন বোধ হয় শেষ হয়ে এলো! কারণ, এবার বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন পুরুষের জন্য জন্ম নিয়ন্ত্রণ পিল। ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপে পাওয়া গেন্দারুসা নামের এক ধরনের গুল্ম থেকে তৈরি এ পিল ৯৯ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীরা জানান, এ পিল সেবনের ফলে পুরুষের দেহে যে শুক্রাণু তৈরি হবে, তাতে নারীর গর্ভধারণ সাময়িক বন্ধ থাকবে।পুরুষের পিল
পাপুয়া দ্বীপের আদিবাসী পুরুষরা জন্ম নিয়ন্ত্রণের জন্য এ গাছ চায়ের সঙ্গে সিদ্ধ করে খেয়ে থাকে_ এমন তথ্য পেয়ে দেশটির এয়ারলাঙ্গা ইউনিভার্সিটির অধ্যাপক বামবাং প্রাজোগো ১৯৮৫ সালে এ নিয়ে গবেষণা শুরু করেন। ৩০ বছর পরীক্ষা-নিরীক্ষার পর এ পিল তৈরি করেন। ৩৫০ পুরুষের পরীক্ষমূলক ব্যবহারে এর গর্ভনিরোধক ক্ষমতা প্রমাণিত হয়েছে। গবেষকরা জানান, এ গাছে এমন উপাদান রয়েছে, যা শুক্রাণুর তিনটি গুরুত্বপূর্ণ এনজাইমকে দুর্বল করে দেয়। ফলে তা ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত হতে পারে না। অবশ্য এতে শুক্রাণুর মান বা পরিমাণে কোনো প্রভাব পড়ে না। কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও এক মাসের মধ্যেই শুক্রাণু আগের অবস্থায় ফিরে আসে।
অধ্যাপক বামবাং এখন এ পিলের এমন ডোজ তৈরির চেষ্টা করছেন, যা যৌন মিলনের এক ঘণ্টা আগে খাওয়া যাবে। পিল সেবনে পুরুষদের ওজন বৃদ্ধি এবং এনজাইম দুর্বল হতে দেখা গেলেও নারীদের পিলের মতো বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এক্ষেত্রে দেখা যায়নি। ইতিমধ্যে বিশ্বের বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এ পিল বাজারজাত করতে আগ্রহ দেখিয়েছে। অধ্যাপক বামবাং জানান, যুক্তরাষ্ট্রের একটি বড় কোম্পানি এর জন্য কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চেয়েছে। খবর মেইল অনলাইনের।

শেয়ার করুন

পাঠকের মতামত