আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইরান থেকে মেঘ ও বরফ চুরি করছে ইসরায়েল!

ইরান থেকে মেঘ ও বরফ চুরি করছে ইসরায়েল!

মেঘ আর বরফ কি চুরি করা যায়? বিজ্ঞানের অনেক উন্নতি হলেও তা এখনো সম্ভব হয়ে ওঠেনি। অথচ ইসরায়েলের বিরুদ্ধে এই কাজেরই অভিযোগ এনেছেন ইরানের এক সেনা কর্মকর্তা!

২ জুলাই, সোমবার এক কৃষি সম্মেলনে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি দাবি করেন, ইরান থেকে মেঘ ও বরফ চুরি করছে ইসরায়েল। খবর আইএফএলসায়েন্স।

ব্রিগেডিয়ার জেনারেল জালালি ইরানের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান। তিনি দাবি করেন, ইসরায়েল এবং এর একটি প্রতিবেশী দেশ ইরানে আসা মেঘগুলোকে পানিশূন্য করে দিচ্ছে। তারা মেঘ ও বরফ চুরি করছে। তিনি দাবি করেন, কিছুদিন ধরে ওই এলাকায় ইরান বাদে বাকি সব দেশের পাহাড়ে বরফ জমছে।

তবে ব্রিগেডিয়ার জেনারেলের এই মতামত সে দেশের সবাই সমর্থন করছেন না। ইরানের মেটিয়রলজিক্যাল সার্ভিসের প্রধান আহাদ ভাজিফ জানান, কোনো দেশের পক্ষে বরফ বা মেঘ চুরি করা সম্ভব নয়। এমন একটি বিভ্রান্তিকর মন্তব্য করে দেশের মানুষকে সমাধানের পথ থেকে বিচ্যুত করা হচ্ছে বলেও তিনি মনে করেন।

হ্যাঁ, তাত্ত্বিকভাবে মেঘ চুরির যন্ত্র তৈরি অসম্ভব কিছু নয়। চীন তাদের শুকনো এলাকায় বৃষ্টি বাড়াতে এমন যন্ত্র নিয়ে গবেষণা করছে। কিন্তু এ যন্ত্র এখনো পরিকল্পনার পর্যায়েই আছে। আর তা সফল হবার সম্ভাবনাও ক্ষীণ।  শুধু তাই নয়, অন্য একটি দেশের মেঘ চুরির জন্য এ যন্ত্র ব্যবহার করাও সম্ভব হবে না। এ তো আর জাদুবিদ্যা নয়!

ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালির ওই বক্তব্য উঠে আসে ইরানের তাসনিম বার্তা সংস্থায়। বক্তব্যে তিনি আরও জানান, বিদেশি হস্তক্ষেপে পরিবেশ পরিবর্তন (ক্লাইমেট চেঞ্জ) হচ্ছে ইরানে। এটা কিন্তু তেমন ভুল।

পৃথিবীর সব দেশই পরিবেশ পরিবর্তনে কিছু ভূমিকা রাখছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং চীন বেশি বেশি দূষণের কারণে এ পরিবর্তনের জন্য বেশি দায়ী। অন্যদিকে ইরান পরিবেশ পরিবর্তনে তেমন ভূমিকা না রাখলেও তাদের ভুক্তভোগী হতে হচ্ছে। তাই ঘুরিয়ে ফিরিয়ে বলাই যায় যে বিদেশী হস্তক্ষেপে ইরানের পরিবেশ পরিবর্তন হচ্ছে। আসলে পরিবেশ পরিবর্তন তো সারা বিশ্বেই হচ্ছে, শুধু ইরানে নয়।

আহাদ ভাজিফ জানান, পরিবেশ পরিবর্তনের কারণেই ইরানে মেঘের পরিমাণ কমে এসেছে এবং বৃষ্টি কম হচ্ছে। এতে দেশটিতে বেশ লম্বা খরা দেখা দিয়েছে। তাপমাত্রা বাড়ার কারণে পাহাড়েও বরফ কমে আসছে। এর জন্য ইসরায়েল বা অন্য কোনো দেশকে দোষ দেওয়ার কিছু নেই।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত