আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এখনো রাখাইন থেকে পালাচ্ছে রোহিঙ্গারা

এখনো রাখাইন থেকে পালাচ্ছে রোহিঙ্গারা

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রা’দ আল-হোসেইন বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা ও দমন-পীড়ন অব্যাহত রয়েছে। নির্যাতনের হাত থেকে বাঁচতে এখনো রোহিঙ্গারা রাখাইন রাজ্য থেকে পালাচ্ছে।

বুধবার জাতিসংঘ মানবাধিকার পরিষদে বক্তৃতা দেওয়ার সময় জেইদ এ কথা বলেন। আগামী ৩১ আগস্ট হাই কমিশনার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রা’দ। বিদায়ের আগে পরিষদে এটি ছিল তার শেষ বক্তৃতা।

বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কিয়াঅ মো তুনের উদ্দেশে জেইদ রা’দ বলেন, ‘হাই কমিশনার হিসেবে আমার চার বছরে আমি অনেক উটকো দাবি শুনেছি। ওই দাবিগুলো তাদের শ্রেণি অনুযায়ী ছিল হাস্যকর। স্যার, আপনাদের কি কোনো লজ্জা নেই? কোনো লজ্জা নেই? আমরা বোকা নই।’

মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জানান, মিয়ানমার সরকার ও উগ্রবাদী বৌদ্ধদের নৃশংস নির্যাতনের মুখে টিকতে না পেরে চলতি বছর ১১ হাজার ৪৩২ জন রোহিঙ্গা মুসলমান বংলাদেশে পালিয়ে এসেছে। রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা মুসলমানদের পালিয়ে যাওয়া অব্যাহত রয়েছে। তাদের ওপর নির্যাতন, হত্যা ও ঘর-বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অনেক প্রমাণ রয়েছে।

তিনি বলেন,‘কোনো বাগাড়ম্বর এসব বাস্তবতা মুছে দিতে পারবে না। লোকজন এখনো রাখাইন রাজ্য থেকে পালাচ্ছে, এমনকি তারা পালাতে গিয়ে সমুদ্রে মৃত্যুর ঝুঁকিও নিচ্ছে।’

তিনি জানান, বহু রোহিঙ্গা উদ্বাস্তু জানিয়েছে যে, মিয়ানমার সরকারের চাপের মুখে তারা অনেকেই ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড নিতে বাধ্য হয়েছে। এই কার্ড নিলে মিয়ানমার সরকারের কাছে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়।

রা’দ বলেন, ‘এই কার্ডগুলো তাদেরকে বিদেশি হিসেবে চিহ্নিত করছে, যার মাধ্যমে তাদেরকে নিজেদের দেশেই তাদেরকে বিদেশি হিসেবে চিহ্নিত করার সরকারি প্রচেষ্টা চলছে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত