আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

খাসোগি হত্যাকাণ্ডের বিস্তারিত জানাল তুরস্ক

খাসোগি হত্যাকাণ্ডের বিস্তারিত জানাল তুরস্ক

 তুরস্ক সরকারের পক্ষ হতে জামাল খাসোগির হত্যাকাণ্ডের বিষয়ে এই প্রথম কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হলো। যেখানে খাসোগি হত্যার বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী মরদেহ কেটে টুকরো টুকরো করে সরিয়ে ফেলা হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবের প্রধান কৌঁসুলি শেখ সৌদ আল-মোজেব সম্প্রতি খাসোগি হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে তুরস্কের ইস্তাম্বুলে যান। তার তুরস্ক ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে এসব তথ্য প্রকাশ করল তুর্কি প্রধান কৌঁসলি ইরফান ফিদানের দফতর।

বিবৃতিতে আরও বলা হয়, তুরস্ক খোলা মনে সৌদি প্রধান কৌঁসুলির সঙ্গে বৈঠকে বসে। যাতে আসল সত্য সবার সামনে আসে। কিন্তু বৈঠকে কোনো সুনির্দিষ্ট ফল পাওয়া যায়নি।
ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবন পরিদর্শন করেন সৌদি আরবের প্রধান কৌঁসুলি শেখ সৌদ আল-মোজেব, যেখানে খাসোগিকে হত্যা করা হয়েছে। ছবি: সংগৃহীত

এদিকে তুরস্ক সফরে যাওয়ার আগে সৌদির প্রধান কৌঁসুলি স্বীকার করেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী খাসোগিকে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের তদন্তে তুরস্ককে সহযোগিতা করতেই তার এই সফর।

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন মহল থেকে খাসোগির মরদেহ হস্তান্তরের দাবি উঠেছে। এদিকে দাফন করার জন্য তার পরিবারের সদস্য ও বন্ধুরা তার মরদেহ চাইছেন।

গত ২ অক্টোবর সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর থেকে নিখোঁজ হন। তুরস্কের দাবি ছিল, খাসোগিকে কনস্যুলেটের ভেতর হত্যা করে তার মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। যদিও সৌদি আরব তখন বলেছিল, খাসোগি সম্পর্কে তুরস্ক যে দাবি করেছে তা মিথ্যা।

এরপর ২০ অক্টোবর সকালে সৌদির জেনারেল প্রসিকিউটর নিশ্চিত করেন সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন ‘প্রাথমিক তদন্তের’ বরাত দিয়ে জানিয়েছিল, তুরস্কের সৌদি কনস্যুলেটের ভেতরে ‘এক সংঘর্ষে’ খাসোগি নিহত হয়েছেন।

সৌদি রাজতন্ত্রের সমালোচক খাসোগি ২০১৭ সাল থেকে ওয়াশিংটনে স্বেচ্ছা-নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। বিয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র জোগাড়ে তিনি বাগদত্তাকে বাইরে রেখে ইস্তাম্বুলের কনস্যুলেটে প্রবেশ করেন। এরপর থেকেই তার খোঁজ নেই বলে দাবি করেছিল তার বাগদত্তা হেটিস চেঙ্গিজ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত