আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আসামে পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা

আসামে পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা

ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়াতে গুলি চালিয়ে পাঁচ বাঙালিকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে খেরবাড়ি গ্রামে  এই ঘটনা ঘটেছে। গুলিতে আরো কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

নিহতরা হলো-শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবল দাস এবং ধনঞ্জয় নম:শূদ্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অন্তত ছয়জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারী সামরিক পোশাক পরে দুটি দলে ভাগ হয়ে সেখানে হাজির হয়েছিল। রাত ৮টা নাগাদ একটি দোকানের সামনে কয়েক জন বাসিন্দা গল্প করছিলেন। বেছে বেছে কয়েক জনকে ‘আলোচনা আছে’ বলে ডেকে ভূপেন হাজরিকা সেতুর কাছে নিয়ে যায় তারা।সবাইকে জোর করে একসঙ্গে বসানোর পরেই স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুস্কৃতিকারীরা। ঘটনাস্থলেই মারা যান একই পরিবারের তিন সদস্যসহ পাঁচ জন।  ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি চালানো হয়েছে।

আসামের বাঙালি সংগঠনগুলো মনে করছে আলফা (স্বাধীন গোষ্ঠী) এই হামলা চালিয়ে থাকতে পারে।

জাতীয় নাগরিকপঞ্জি হালনাগাদ করা এবং নাগরিকত্ব আইন পরিবর্তন করে ১৯৭১ সালের ২৪ মার্চের পরেও যেসব বাংলাভাষী আসামে এসেছেন - বিশেষত বাংলাদেশ থেকে, তাদের নাগরিকত্ব দেওয়ার ইস্যুতে গত কয়েক সপ্তাহ ধরেই অসমীয়া এবং বাঙালিদের মধ্যে উত্তেজনা বেড়ে চলছে। এ ব্যাপারে বাঙালিদের নিশানা করার হুমকি আগেই দিয়েছিল আলফা। পুজার মুখে ফ্যান্সিবাজারে বিস্ফোরণ ঘটায় তারা। তখনও তাদের নিশানায় ছিল বাঙালি সংগঠনগুলি। তিনসুকিয়ার ঘটনাতেও তাদের হাত রয়েছে বলে পুলিশের দাবি। এলাকাটি বরাবর আলফার ঘাঁটি বলেই পরিচিত।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত