আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সরিয়ে দেয়া হচ্ছে সৌদি যুবরাজ সালমানকে!

সরিয়ে দেয়া হচ্ছে সৌদি যুবরাজ সালমানকে!

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর নিজের দেশেও সম্ভবত বেকায়দায় আছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি এমবিএস নামেই বেশি পরিচিত। সৌদি আরবেরই কেউ কেউ ও তাদের পশ্চিমা সমর্থক যুবরাজ সালমানকে ক্ষমতা থেকে সরাতে বিশেষ আগ্রহী।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রোববার রুশ গণমাধ্যম আরটি নেটওয়ার্ক একথা জানায়।

খাসোগিকে হত্যায় আন্তর্জাতিক সমালোচনার বেশিরভাগটাই গিয়ে পড়েছে সালমানের ওপর।

সৌদি রাজপরিবারের সদস্যদের মধ্যে বন্ধুদের চেয়ে শত্রুই বেশি তৈরি করেছেন এমবিএস, আরটি আমেরিকাকে জানান মাইকেল মালুফ।

পেন্টাগনের এই সাবেক জ্যেষ্ঠ নিরাপত্তা কৌশল উপদেষ্টা বলেন, ‘সৌদির নেতৃস্থানীয়দের যুবরাজ বেজায় বিপর্যস্ত করে তুলেছেন।’

‘হাউজ অফ সৌদ’ বা সৌদি রাজপরিবারে এমবিএসের বিরুদ্ধে বিদ্রোহ বেড়ে চলেছে বলে জানান এই বিশ্লেষক।

প্রাসাদে বিদ্রোহীদের অভ্যুত্থানের সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে মালুফ বলেন, নিশ্চিতভাবেই তা ভাবা হচ্ছে। কারণ, সৌদি যুবরাজ রাজসভার প্রচুর সংখ্যক সদস্যকে শত্রু বানিয়ে তুলেছেন। বিদ্রোহীদের অভ্যুত্থান, ‘কেবল সময়ের প্রশ্ন মাত্র’।

এমবিএসের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আশা করছেন, ‘অভ্যুত্থান ঘটানোর জন্য কাউকে সহায়তা করবে’ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো, জানান পেন্টাগনের এই সাবেক কর্মকর্তা। তবে, এটা ঘটবেই তা নিশ্চিত করে বলার সময় এখনও আসেনি, যোগ করেন তিনি।

সৌদি আরবের বর্তমান রাজা সালমানের এক ছোট ভাই আহমেদ বিন আবদুলাজিজ সম্প্রতি নির্বাসন থেকে দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এই প্রেক্ষিতে আরটি আমেরিকার সঙ্গে মালুফের এই কথোপকথন ঘটে। খবরে বলা হয়, ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছ নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পরই তিনি সৌদি রাজত্বে ফিরে গেছেন।

‘কোনও ধরনের সমর্থন না থাকলে রাজার ভাই কেন নির্বাসন থেকে বের হয়ে দেশে ফিরে আসবেন?’ প্রশ্ন রাখেন মালুফ।


সৌদি যুবরাজকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিরাও। এদের মধ্যে মার্কিন কংগ্রেসে সৌদি আরবের অন্যতম সরব সমর্থক সিনেটর লিন্ডসে গ্রাহামও রয়েছেন। এমবিএস প্রসঙ্গে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে তিনি বলেন, ওকে ক্ষমতা ‘ছেড়ে যেতে হবে’।

‘এই লোক একটা বিধ্বংসী গোলা। ও তুরস্কের কনস্যুলেটে এক ব্যক্তিকে হত্যা করার পর আশা করছে আমি এটা উপেক্ষা করব। আমার মনে হচ্ছে ও আমাকে ব্যবহার ও অপব্যবহার করছে,’ বলেন গ্রাহাম।

যুবরাজকে ‘বিষাক্ত’ হিসেবে আখ্যায়িত করে সিনেট আর্মড সার্ভিসের কমিটির সদস্য ও প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গ্রাহাম আরও বলেন, ‘সে কখনো বিশ্বের মঞ্চে একজন বিশ্বনেতা হয়ে উঠতে পারবে না।’

এদিকে অনুসন্ধানী সাংবাদিক ম্যাক্স ব্লুমেন্থাল আরটিকে বলেন, এটা এমবিএসের পতনের সূচনা করতে পারে।

‘মূলত পরিস্থিতিটা মাফিয়াদের কাজকর্মের মতো। কাউকে হত্যার জন্য করিৎকর্মা ঘাতক পাঠানো এবং এবং তাকে পুলিশ ষ্টেশনের সামনে ফেলে দিয়ে আসা - এটা মাফিয়াদের কাজ,’ বলেন ব্লুমেন্থাল।

‘আমার মনে হয় ব্রিটেন ও যুক্তরাষ্ট্র তাকে সরিয়ে দেয়ার আগেই যুবরাজ মোহাম্মদ বিন সালমান পূর্ব দিকে মুখ ফিরিয়ে চীন, রাশিয়া ও অন্যান্য মিত্রদেশের সহায়তা চাইবে,’ অনুমান করেন ব্লুমেন্থাল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত