আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুমকি

যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুমকি

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপকৃত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তোলা না হলে আবারও পারমাণবিক অস্ত্র বানাবে বলে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে দেশটি।

রবিবার সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে এই হুমকির কথা জানিয়েছে দেশটির সরকার পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি(কেসিএনএ)।

গত কয়েক বছর ধরে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির নীতি অবলম্বন করে আসছিল উত্তর কোরিয়া। কিন্তু গত এপ্রিলে দেশটির নেতা কিম জং উন ঘোষণা করেন, আর পারমাণবিক অস্ত্র নয়, এখন থেকে শুরু হলো সামাজিক ও অর্থনৈতিক বিনির্মাণ।

কিন্তু শুক্রবার প্রকাশিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা না তোলা হয়, তবে আবারও সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

গত জুনে সিঙ্গাপুরে এক ঐতিহাসিক সম্মেলনে পারমাণবিক অস্ত্রবিরতির চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন। এরপর উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রবিরতি চুক্তি মেনে চললেও দেশটির বিরুদ্ধে আরোপকৃত নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি খুব বেশি দূর গড়ায়নি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইনস্টিটিউট ফর আমেরিকান স্টাডিজ’র পরিচালকের নামের ইস্যু হওয়া বিবৃতিটিতে বলা হয়, উত্তর কোরিয়া-আমেরিকার সম্পর্ক ও নিষেধাজ্ঞার উন্নতি অসামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়ার পরই আমাদের সিদ্ধান্তের কথা জানানো হবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত