আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে এ যাবতকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মার্কিনবেরোধী বিক্ষোভের মধ্যে এ ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন।

নিষেধাজ্ঞায় ছয় জাতির পারমাণবিক চুক্তির আওতায় ২০১৫ সালে ইরানের বিরুদ্ধে যেসব মার্কিন নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছিল, সেসব পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। পাশাপাশি নতুন আরো কয়েকটি সংযুক্ত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, সোমবার হতে কার্যকর হতে যাওয়া এসব নিষেধাজ্ঞা যে কোনো সময়ের চেয়ে ‘সবচেয়ে কঠোর’ হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান ও দেশটির বাণিজ্য ব্যবস্থাকে এ অবরোধে মূল লক্ষ্যে পরিণত করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল বিক্রির ঘোষণা দিয়েছেন।
 
এর আগে ছয় জাতি ও ইরানের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির আওতায় এসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। গত মে মাসে ছয় জাতির পারমাণবিক চুক্তিকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে তা থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এখন পুনরায় নিষেধাজ্ঞা আরোপের ফলে ইরানের তেল রপ্তানি, শিপিং ও ব্যাংক ব্যবস্থাসহ অর্থনীতির সব প্রধান খাত ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা বিশ্লেষকদের।

রোববার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এক প্রচার সমাবেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার প্রশাসনের নেওয়া কৌশলের কারণে ইরান ইতোমধ্যেই চাপে পড়ে গেছে।

তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে আরোপিত এসব নিষেধাজ্ঞা বেশ শক্তিশালী। ইরানের কী হয় তা আমরা দেখতে পাব, তবে তারা খুব ভাল কিছু করছে না এটি আমি বলতে পারি।’
 
ইরানের পরমাণু কর্মসূচির টেনে ধরার জন্য ২০১৫ সালে করা এক চুক্তি থেকে গত মে মাসে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করছে ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটনের ভাষ্য- তারা তেহরানের ‘ক্ষতিকর’ তৎপরতাগুলো বন্ধ করতে চায়। এসবের মধ্যে সাইবার হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠী ও মিলিশিয়াদের সমর্থন দেওয়ার মতো বিষয় রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দেয়ার পর থেকেই দেশটিতে মার্কিনবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। রোববার হাজার হাজার ইরানি বিভিন্ন শহরে মার্কিনবিরোধী সমাবেশ করেছে।

এসব সমাবেশে তারা ‘আমেরিকা নিপাত যাক’ বলে শ্লোগান দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন ও অনেকে ডলারে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধেও নানা স্লোগান দেন।

এদিকে ইরানের সামরিক বাহিনী দেশটির প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরতে সোমবার ও মঙ্গলবার বিমান মহড়ার ঘোষণা দিয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত