আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

হঠাৎ করে শ্রীলংকার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। শুক্রবার জারি করা এক ডিক্রিতে আগাম নির্বাচনেরও ঘোষণা দিয়েছেন তিনি।

জারি করা ডিক্রিতে সিরিসেনা বলেছেন, শুক্রবার মধ্যরাত থেকেই পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার নির্দেশনা কার্যকর হবে। আগামী ৫ জানুয়ারি নতুন নির্বাচন হবে এবং ১৭ জানুয়ারি নতুন পার্লামেন্টের অধিবেশন বসবে।

এর আগে শুক্রবার দুপুরে সিরিসেনার দল ইউনাইটেড পিপলস ফ্রিডম পার্টি (ইউপিএফএ) জানিয়েছিল, পার্লামেন্টে আস্থা ভোটে জিততে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না প্রেসিডেন্টের নিয়োগ দেওয়া নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এরপরই পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার ঘোষণা দেন সিরিসেনা।

অক্টোবরের শেষ দিকে জোটসঙ্গী ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন সিরিসেনা। এরপর তিনি প্রাক্তন প্রতিদ্বন্দ্বী মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তবে তার এ পদক্ষেপকে অবৈধ দাবি করে পদ  ছাড়তে অস্বীকৃতি জানান বিক্রমাসিংহে। পার্লামেন্টের স্পিকারও জানান, প্রেসিডেন্টের পদক্ষেপ বৈধ নয় এবং বিক্রমাসিংহেই বৈধ প্রধানমন্ত্রী। ইউএনপি অবিলম্বে পার্লামেন্টের অধিবেশন ডেকে প্রধানমন্ত্রী কে হবেন তা প্রমাণের আহ্বান জানিয়ে আসছিল। এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইউএনপির সদস্যদের দলে ভেড়ানোর চেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থ হন রাজাপাকসে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত