আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্রাইস্টচার্চর মসজিদের আদলে মানব-মসজিদ তৈরি করল পাকিস্তানীরা

ক্রাইস্টচার্চর মসজিদের আদলে মানব-মসজিদ তৈরি করল পাকিস্তানীরা

ছবি: পাকিস্তানের গণমাধ্যম ডন

পাকিস্তানের পাঞ্জাবের জং জেলায় কয়েক হাজার পাকিস্তানি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নূর মসজিদের আদলে একটি মানব-মসজিদ তৈরি করেছে। এসময় তাদের শরীরে ঐতিহ্যবাহী তুষারশুভ্র রঙের পাঞ্জাবি পায়জামা এবং মাথায় সাদা রঙের টুপি ছিল।

ক্রাইস্টচার্চের লিনউড ও আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ৫০ জনের প্রতি শ্রদ্ধা জানাতে গত শুক্রবার একটি খোলা ময়দানে জুমার নামাজ আদায়কালে তাদের একটি দল মানব-মসজিদ। পাশে আরেকটি দল ‘ইসলাম ইজ পিস’ বাক্যটির আদলে দাঁড়িয়ে নামাজ আদায় করে।

ড্রোনের সাহায্যে তোলা ফুটেজের বরাত দিয়ে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডনে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, এসময় একটি বড় ব্যানারসহ নিউজিল্যান্ড ও পাকিস্তানের অসংখ্য পতাকা প্রদর্শন করা হয়। ব্যানারটিতে লেখা ছিল, পাকিস্তান থেকে ক্রাইস্টচার্চের শহিদদের প্রতি সংহতি।

আয়োজকদের একজন এবং ধর্মীয় নেতা সাহিবজাদা সুলতান আহমাদ আলি ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি’কে বলেন, হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন যে পদক্ষেপগুলো নিয়েছেন, সেগুলো হয়ত মুসলিমদের ক্ষত সারানোর জন্য যথেষ্ট নয়। তবে তিনি এটা নিশ্চিত করতে পেরেছেন এই হামলার পরও তার দেশে মুসলিমরা নিরাপদে বসবাস করতে পারবেন।

মুসলিম বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রসারের লক্ষ্যে এই সম্মান প্রদর্শনের আয়োজন করে মুসলিম ইনস্টিটিউট নামের একটি বেসরকারি সংগঠন। ভিডিও ফুটেজটি প্রকাশ করে সংগঠনটিই। গত ১৫ মার্চে দুই মসজিদে ২৮ বছরের অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন ট্যারান্টের হামলার শিকার হয় ৯ পাকিস্তানি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত