আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইন্টারনেট বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রাশিয়া

ইন্টারনেট বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রাশিয়া

রাশিয়ায় অভ্যন্তরীণ ইন্টারনেট গড়ে তোলার প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দিয়েছে দেশটির পার্লামেন্ট ডুমা। সাইবার হুমকি মোকাবেলায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রুশ আইনপ্রণেতারা। কিন্তু বিরোধী দলের সদস্যদের মতে, এর ফলে রাষ্ট্রীয় সেন্সরশিপের ব্যবস্থা পাকা করা হচ্ছে।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা জানায় জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলে। এতে বলা হয়, এই ইন্টারনেটের নাম হবে রাশিয়ান ইন্টারনেট বা রুনেট। এর ফলে বাইরের কোনও আক্রমণ শনাক্ত করা গেলে নিজেদের বহির্জগত থেকে সহজেই বিচ্ছিন্ন করে ফেলতে পারবে রাশিয়া।

গণমাধ্যমটি জানায়, রুনেটের প্রস্তাবটি ডুমায় পাস হয়েছে বিপুল ভোটে। এই প্রস্তাবের পক্ষে ৩০৭টি এবং বিপক্ষে ৬৮টি ভোট পড়েছে। দ্রুতই পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে প্রস্তাবটি নির্বিঘ্নে পাস হতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সই করলে এটি আইনে পরিণত হবে।

আরও জানায়, চলতি বছরের পহেলা নভেম্বর থেকেই রুনেটের কাজ শুরু করতে চায় রাশিয়া। বরাবরই এই প্রস্তাব ডুমার সদস্যদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে। রুশ আইণপ্রণেতাদের দাবি, রাশিয়ার জাতীয় নিরাপত্তা হুমকির মুখে।

গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, রুনেট সক্রিয় হলে রাশিয়া বাইরের সার্ভার থেকে বিচ্ছিন্ন হলেও দেশটির অভ্যন্তরীণ ইন্টারনেট সচল থাকবে। ফলে অন্য কোনও দেশ রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেললেও দেশটির কোনও ক্ষতি হবে না।

আইনের খসড়া প্রস্তুতকারীদের একজন আন্দ্রেই ক্লিশাস ডুমায় ভোটাভুটির আগে জার্মানিভিত্তিক গণমাধ্যমটিকে বলেন, যদি কোনও দেশের আমাদের ওপর আক্রমণ করার সামর্থ্য থাকে, তবে আমাদেরও তা প্রতিহত করার ক্ষমতা থাকা উচিত।

আক্রমণের বিষয়টি অস্পষ্ট রাখার প্রয়োজন মনে করেননি ফেডারেশন কাউন্সিলের অন্যতম সদস্য ক্লিশাস। তিনি বলেন, আমাদের কোনও সন্দেহ নেই যে, যুক্তরাষ্ট্র প্রয়োজন মনে করলেই রাশিয়ায় ইন্টারনেট সরবরাহ বন্ধ করে দিতে পারে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত