আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রের ৫ হাজারের বেশি পণ্যে চীনের শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রের ৫ হাজারের বেশি পণ্যে চীনের শুল্ক আরোপ

চলমান বাণিজ্য যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫ হাজারের বেশি পণ্যর ওপর অন্তত ৬০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন।

সোমবার চীনের অর্থমন্ত্রী বলেন, আগামী ১ জুন থেকে এই শুল্ক কার্যকর হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমেরিকায় রপ্তানি করা প্রতিটি পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর বেইজিংয়ের পক্ষ থেকে এ ঘোষণা এল।

চায়নিজ গ্লোবাল টাইমসের পক্ষ থেকে বলা হয়, বেইজিং এর পক্ষ থেকে শুধু মার্কিন নতুন বোয়িং প্লেন অর্ডার বাতিল এবং কৃষি পণ্য বয়কট করা হয়েছে।

সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না করে তাহলে তাদের খুব কঠিন মাসুল দিতে হবে। তার ওই ঘোষণা আসার আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চায়না দ্রব্যর ওপর প্রায় ২০০ বিলিয়ন ডলার শুল্ক আরোপের করা হয়।

এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে একাধিক টুইট করেন। সোমবার করা এক টুইটে তিনি লিখেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দীর্ঘ দিন ধরে অনেক সুবিধা নিয়ে আসছেন।

চীনের একটি দৈনিক জানায়, বাণিজ্যিক মতপার্থক্য নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার জন্য চীনের দরজা সব সময় খোলা রয়েছে। তবে নিজের বাণিজ্যিক নীতির সঙ্গে চীন যেমন আপোষ করবে না তেমনি নিজের অগ্রাধিকারের বিষয়গুলোতে ছাড় দিতেও রাজি নয় বেইজিং।

এর আগে শুক্রবার চীনের উপ প্রধানমন্ত্রী লিউ হি একই ধরনের মন্তব্য করে জানিয়েছিলেন, চীন ও আমেরিকার মধ্যে সহযোগিতা হচ্ছে শ্রেষ্ঠ পন্থা, তবে নিজের মৌলিক নীতির প্রশ্নে আপোষ করবে না বেইজিং।

চীন ও আমেরিকা তাদের কয়েক মাসব্যাপী চলা বাণিজ্য মতবিরোধ নিয়ে কোনো চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হওয়ার পর বেইজিংয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো।

শেয়ার করুন

পাঠকের মতামত