আপডেট :

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

সহজে মালয়েশিয়ার ভিসা পাওয়ার নিয়ম

সহজে মালয়েশিয়ার ভিসা পাওয়ার নিয়ম

মালয়েশিয়া সরকার প্রধানত দু’ধরনের ভিসা দেয়:

রেফারেন্স ছাড়া ভিসা (Visa Without Reference,

VWTR): বিভিন্ন দেশে মালয়েশীয় মিশন থেকে এ

ধরনের ভিসা ইস্যু করা হয়।

রেফারেন্স সহকারে দেয়া ভিসা (Visa with

reference, VWR): মালয়েশীয় ইমিগ্রেশন

ডিপার্টমেন্টের অনুমোদনের মাধ্যমে ভিসা ইস্যু

করা হয়।

কিছু বিশেষ তথ্য

মালয়েশিয়া প্রবেশের আগেই মালয়েশিয়া

কনস্যুলেট বা দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে

হবে। কেবলমাত্র বিমানবন্দরের মাধ্যমে

মালয়েশিয়া প্রবেশ করা যায়। মালয়েশীয়

ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক বা উপ

মহাপরিচালকের অনুমোদন ছাড়া সোস্যাল বা

বিজনেস কার্ডের মেয়াদ বাড়ানো যায় না।

রেফারেন্স ছাড়া ভিসার শর্ত

রেফারেন্স ছাড়া ইস্যু করা ভিসার ক্ষেত্রে

সর্বোচ্চ ১৪ দিন অবস্থানের অনুমতি দেয়া হয়,

মেয়াদ বৃদ্ধির কোন সুযোগ নেই। আর ট্রানজিট

ভিসার মেয়াদ অনেক কম থাকে।

যিনি মালয়েশিয়া ভ্রমণে যাচ্ছেন তিনি কোন দেশ

থেকে যাচ্ছেন বা তিনি যে দেশে বসবাস করেন

সে দেশে ফেরার বিমান টিকেট থাকতে হবে। অবশ্য

যদি মালয়েশিয়া ভ্রমণের পর অন্য দেশে যাওয়ার

পরিকল্পনা থাকে তবে সে দেশে যাওয়ার বিমান

টিকেট দেখালেই হবে।

রেফারেন্সসহ ভিসার শর্ত

কেবলমাত্র ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে

এই ভিসা ইস্যু করা হয়।

ভ্রমণটি মালয়োশীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে

স্পন্সর করতে হবে। যে প্রতিষ্ঠান স্পন্সর করবে

সেটিকে অবশ্যই একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হতে

হবে এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ফর্ম ৯, ২৪

এবং ৪৯ জমা দিতে হবে।

স্পন্সরকে জনপ্রতি দুই হাজার মালয়েশীয় রিঙ্গিত

জামানত হিসেবে জমা দিতে হবে। ভ্রমণকারী

সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করতে পারবেন এবং

মেয়াদ বাড়ানোর সুযোগ নেই।

মালয়েশিয়ায় ভিসা আবেদনের জন্য যেসব

কাগজপত্র লাগবে

ভিসা আবেদন ফরমটি www.imi.gov.my সাইট

থেকে ডাউনলোড করে নিয়ে যথাযথভাবে পূরণ করে

জমা দিতে হবে। সরাসরি ভিসা আবেদন গ্রহণ করা

হয় না। ২৫টি অনুমোদিত এজেন্সীর মাধ্যমে ভিসা

আবেদনপত্রটি জমা দিতে হবে। আর ভিসা ইস্যু

করার বিষয়টি দূতাবাসের ওপর নির্ভরশীল।

প্রয়োজনীয় কাগজপত্রাদি:

সাদা পটভূমিতে (ব্যাকগ্রাউন্ড) দুই কপি পাসপোর্ট

সাইজের রঙিন ছবি; ছবিগুলোর স্টুডিও প্রিন্ট হতে

হবে।

পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস হতে হবে এবং

পাসপোর্টে অন্তত তিনটি ধারাবাহিক খালি পৃষ্ঠা

থাকতে হবে।

পাসপোর্টের ফটোকপি ও মূলকপি। আগে মালয়েশিয়া

ভ্রমণ করে থাকলে ভিসার কপি।

ফিরতি বিমান টিকেটের কপি। আর্থিক সামর্থ্যের

প্রমাণ হিসেবে অন্তত তিন মাসের ব্যাংক

স্টেটমেন্ট, সাথে ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট।

বাংলাদেশের বাইরে অবস্থানরতদের ক্ষেত্রে

আন্তর্জাতিক ক্রেডিট কার্ড।

ভ্রমণের কারণ উল্লেখ করে করা আদেনপত্র। কারো

আমন্ত্রণে মালয়েশিয়া গেলে আমন্ত্রণপত্র বা

রেফারেন্স লেটার।

বাংলাদেশে বসবাস করছেন অথচ বাংলাদেশী নন

এমন আবেদনকারীর ক্ষেত্রে চাকরি এবং

বাংলাদেশে থাকর অনুমতিপত্র দেখাতে হয়।

ভিসা ফি:

বাংলাদেশী পাসপোর্টধারীদের ক্ষেত্রে ৩,১০০

টাকা, চীনা পাসপোর্টধারীদের ক্ষেত্রে ৩,৩০০

টাকা, ভারতীয় পাসপোর্টধারীদের ক্ষেত্রে ৩,৮০০

টাকা, অন্যান্য দেশের পাসপোর্টধারীদের

ক্ষেত্রে, ৩,১০০ টাকা।

অন্যান্য:

ভিসা আবেদন সকাল ৮:৪৫ থেকে ১০:৩০ এই সময়ের

মধ্যে জমা দিতে হয়। ভিসা ডেলিভারীর সময় দুপুর

৩ টা থেকে বিকাল ৫ টা। ভিসা আবেদনের পর

ভিসা পেতে ১০ দিনের মত সময় লাগে।

শেয়ার করুন

পাঠকের মতামত